QA As Sunnah Q&A

আমানত সংরক্ষণ

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৭৪০৩ • ভিউ: ১১৫ • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

আমানত সংরক্ষণ

প্রশ্নকারী: রূপন মিয়া চৌধুরী
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমি একটা হাই স্কুলের টিচার। গত জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ফি আদায় করেছি। সাথে কোচিং ফি ছিলো। পরীক্ষার ফি শিক্ষা বোর্ডে জমা দিয়েছি। কিন্তু কোচিং ফি প্রতিষ্ঠান প্রধান আমার কাছে রাখার জন্য বলেছেন। কেননা এই টাকা প্রায় ৩ মাস পর শিক্ষকদের মধ্যে বণ্টন করা হবে। আমার আরও কিছু টাকার সাথে স্কুলের কোচিং ফি এর টাকা আমি ৩ মাসের জন্য আল আরাফাহ ইসলামি ব্যাংকে মুদরাবা টার্ম ডিপোজিট করে রেখেছি। ৩ মাস পর ব্যাংক কিছু মুনাফা দিবে। এখন কোচিং ফি এর টাকায় যে লভ্যাংশ আসবে আমার জন্য কি তা হালাল হবে? যেহেতু এই টাকা স্কুলের আমানত। কিন্তু আমি ব্যাংকে MTDR করার আগে তা ভাবিনি। এখন আমার করনীয় কি? আমি লভ্যাংশ গ্রহণ করবো? নাকি প্রতিষ্ঠানকে দিয়ে দিবো? নাকি সওয়াবের আশা না করে কাউকে দিয়ে দিবো?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। লভ্যাংশ প্রতিষ্ঠানকে দিয়ে দিবেন। প্রতিষ্ঠান সকল শিক্ষকের মাঝে সেটা বন্টন করে দিবে। সামনে থেকে এমন করবেন না। নিজের কাছে রেখে দিবেন। যথা সময়ে দিয়ে দিবেন। 

✅