QA As Sunnah Q&A

সুদের টাকা ব্যয় করে নিজের খরচ চালানো যাবে কিনা

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৭৪০৯ • ভিউ: ১১৫ • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সুদের টাকা ব্যয় করে নিজের খরচ চালানো যাবে কিনা

প্রশ্নকারী: Maryam
প্রশ্ন বিস্তারিত

এই প্রশ্নটি আমার পরিচিত এক ছোট বোন করেছেন। ""আমার পরিবারের টাকায় সুদের টাকা সব। আমিতো জানি সুদ খাওয়া হারাম। আমি নিষেধ করছি তাদের, কিন্তু যেহেতু আমি ছোট আমার কথা তত একটা পাত্তা দেয় না। এখন আমার কি তা খাওয়া ঠিক হবে একটু জানালে ভালো হয়।?""

উত্তর
Published

অবিবাহিত মেয়েদের অর্থনৈতিক দায়িত্ব তার পিতার। পিতা যদি হারাম উপার্জন করে, হারাম টাকায় চলে তাহলে পিতা দায়ী থাকবে, মেয়ের কোন গুনাহ হবে না। মেয়ের দায়িত্ব সাধ্যের মধ্যে থেকে পিতাকে সতর্ক করা, বুঝানো। তবে মেয়ের যদি উপার্জনের হালাল কোন মাধ্যম থাকে তাহলে সে নিজের হালাল টাকায় নিজের যাবতীয় খরচ বহন করবে। 

✅