আসসালামু আলাইকুম। আমি দুইটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা জানি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নাত। তাই আমি সূর্যাস্তের সঠিক সময় জানার চেষ্টা করি। গুগলে গিয়ে যদি লেখা হয় Sunset in here, তাহলে আমার মোবাইলের লোকেশন অনুযায়ী আমার এলাকার নাম ও ইফতারের সময় দেখায় মনে করেন ৫টা ৫০ মিনিটে। কিন্তু আমাদের মসজিদে আযান দেওয়া হয় ৫টা ৫৩ মিনিটে। এক্ষেত্রে আমার করণীয় কি? আমি ৫টা ৫০ মিনিটে ইফতার করবো নাকি মসজিদে আযানের অপেক্ষা করবো?
আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার নিজের দেড় ভরি স্বর্ণ আছে আর আমার স্ত্রীর আছে এক ভরি স্বর্ণ। এছাড়া আমার মায়ের তিন লক্ষ টাকা ব্যাংকে আমার একাউন্টে ফিক্সড ডিপোজিট করা আছে। আমার উপর কি যাকাত ফরয।
ওয়া আলাইকুমুস সালাম। মসজিদের আযানের অপেক্ষা করা লাগবে না, সময় হলে আপনি ইফতার করতে পারেন। তবে সময়ের ব্যাপানে নিশ্চিত হবেন, তাড়াহুড়ো করে সময়ের আগে ইফতার করলে কিন্তু রোজা হবে না।
২। শুধু আপনার মায়ের ওপর যাকাত ফরজ, আপনার ও আপনার স্ত্রীর ওপর ফরজ নয়। আপনার মায়ের টাকার যাকাত দিতে হবে, আপনার মা যাকাত দিবেন। যদি আপনি আপনার মায়ের পক্ষ থেকে যাকাত দিয়ে দেন, তাহলেও আদায় হয়ে যাবে।