QA As Sunnah Q&A

স্বপ্ন ব্যতিত বির্জপাত হয়েছে ঘুমের মধ্যে তাহলে কি গোসল ফরজ?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
পবিত্রতা • প্রশ্ন #৭৪১৩ • ভিউ: ১০৯ • ২২ ফেব্রুয়ারি, ২০২৬

স্বপ্ন ব্যতিত বির্জপাত হয়েছে ঘুমের মধ্যে তাহলে কি গোসল ফরজ?

প্রশ্নকারী: Ahammod Ali
প্রশ্ন বিস্তারিত

আমার স্বপ্নদোষ হয় কিন্তু স্বপ্ন ব্যতিত। অথবা নারী ব্যতিত। আজকেও তাই কোন স্বপ্ন বা উত্তেজনা ছিলনা। আমি ঘুম থেকে উঠে সাহরি খেয়ে, নফল পড়ার পর খেয়াল করি লুঙ্গিতে নাপাক। আমি সেটা না ধুয়ে শুধু শুকিয়ে গেছিল দেখে ডলে দাগ উঠিয়ে  তারপর ফজর পড়ি। ১। সালাত কি হয়েছে তাহলে? ২। কোন ক্ষেত্রে স্বপ্নদোষ হলেও গোসল ফরজ নয়। দয়া করে শায়খ মাসয়ালাটা জানাবেন। আমি এ সম্পর্কে অজ্ঞ! 

উত্তর
Published

না, আপনার সালাত আদায় হয় নি। যেভাবেই হোক বীর্জপাত হলেই গোসল ফরজ। স্বপ্নের মধ্যে কিছু না দেখলেও বীর্জপাত হলে গোসল ফরজ হয়ে যাবে। সুতরাং আপনি এই সালাতের কাজা আদায় করবেন।

স্বপ্নদোষ হলে গোসল ফরজ না হওয়ার কোন অপশন নেই। তেমনি জাগ্রত অবস্থায় বীর্জপাত হলেও গোসল ফরজ। 

✅