আসসালামু আলাইকুম।
আমার প্রশ্নঃ
আমার স্ত্রী আমার নিকট মোহর বাবদ ৪,৫০,০০০/- টাকা পান। বিয়ের পর তাকে মোহরের টাকা দেইনি। আমার মায়ের নিকট থেকে ঋন হিসেবে ৪,৫০,০০০ টাকা ধার নিয়েছিলাম ব্যবসা করার জন্য। কিন্তু যার সাথে ব্যবসা করব, সে টাকা চুরি করে আমাকে বিপদে ফেলে দিয়েছে। সব মিলিয়ে আমার এখন ৯ লক্ষ টাকা ঋন।
আমি একজন নিম্ন গ্রেডের সরকারি চাকুরীজিবি।
মাসিক ইনকাম ২৬০০০ টাকা। বাসা ভাড়া বিদ্যুৎ বিল সহ কাটে ১০,০০০ টাকা।
একটি টমটম আছে ১,৫০,০০০ টাকার। তা থেকে ভাড়া পাই মাসে ২,০০০/- টাকা। একটি দুকানে ইনভেস্ট আছে ৮০০০০ টাকা। মাসে পাই পাই ১,০০০/- টাকা।
মাস শেষে আমার ইনকাম হয় ১৯,০০০ টাকা।
ফ্যামিলিতে খরচ হয় ১৬০০০ টাকা। ইনকামের অতিরিক্ত হিসেবে কোনো মাসে ৩ হাজার বা তাঁর বেশি থাকে। কোনো মাসে থাকেনা। এই পরিস্থিতিতে আমার স্ত্রীর মোহরের টাকা এবং মায়ের কাছে থেকে ঋন নেয়া টাকা শোধ করা অসম্ভব। কেবল মাত্র পেনশনে গেলে এই টাকা শোধ করা সম্ভব। পেনশনে যেতে লাগবে আরও ১৭ বছর। স্ত্রীর মোহরের টাকা আগে দিলে সে বেশি খুশি হবে। আর মায়ের টাকা আগে দিলে খুশি হবেনই কারণ এই টাকা তিনি ছোট ছেলের বিয়েতে খরচ করবেন। এই পরিস্থিতিতে আমি কি নিকট আত্নীয় ধনীদের থেকে যাকাত নিয়ে স্ত্রীর মোহর ও মায়ের ঋন শোধ করতে পারব। জানালে কৃতজ্ঞ থাকব। মুহিন খান, ঢাকা।
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি এই উভয় ঋন পরিষোধের জন্য যাকাত নিতে পারবেন। যেহেতু স্বাভাবিকভাবে জীবন যাপনের প্রয়োজনীয় অর্থ আপনি উপার্জন করতে সক্ষম, সুতরাং যাকাতের টাকা দিয়ে শুধু ঋনগুলোই পরিষোধ করবেন এবং পরিষোধ হয়ে গেলে আর যাকাতের টাকা নিবেন না।