QA As Sunnah Q&A

২ এতিমের ৩ লাখ টাকা আছে। কোনো স্বর্ন রৌপ্য, কৃষি জমি নেই। শুধু বাড়ি আছে। তাদের উপর কি যাকাত আসে। নাকি রৌপ্যের নেসাবে পৌছলে যাকাত দেয়া ফরজ হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৭৪২১ • ভিউ: ৯৩ • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

২ এতিমের ৩ লাখ টাকা আছে। কোনো স্বর্ন রৌপ্য, কৃষি জমি নেই। শুধু বাড়ি আছে। তাদের উপর কি যাকাত আসে। নাকি রৌপ্যের নেসাবে পৌছলে যাকাত দেয়া ফরজ হবে?

প্রশ্নকারী: Muhin Khan
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমার চাচাতো ভাই ২ জন এতিম। ৭ বছর বয়সে তাদের পিতা মারা যান। এখন তাদের বয়স  ১৬ ও ১৮  বছর। এখনো পুরোপুরি দুনিয়াবি ফাঁদ বুঝার মত বোধশক্তি হয়নি। তাদের দায়দায়িত্ব আমার উপর। পিতার মৃত্যুর পর আজ ১১ বছর ধরে তাদের বাবদে সব মিলিয়ে এখন পর্যন্ত ৩ লাখ টাকা বিভিন্ন মারফতে উপঢৌকন হিসেবে আসছে, যা তাদের অতিরিক্ত। যা আমি পুঙ্খানুভাবে হিসাব করে রেখেছি। তাদের সংসার মোটামুটিভাবে চলছে ভালো মন্দ মিলিয়ে। এই টাকাটা তাদের ভবিষ্যতে ভালো ভুমিকা রাখবে। কিন্তু কোনো ব্যবসায় লাগাচ্ছিনা এই ভয়ে যে, লোকসান হয়ে গেলে তারা ক্ষতিগ্রস্থ হবে। এই পরিস্থিতে রৌপ্যকে নেসাব ধরলে উপরোক্ত টাকার যাকাত আসে। আবার  স্বর্ণকে নেসাব ধরলে এই টাকার যাকাত আসে না। তারা মধ্যবৃত্ত নয় বরং দরিদ্র ফ্যামিলি। তাই স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরলে তাদের এই টাকার যাকাত আসে না বলে যাকাতও দিচ্ছিনা। এতে কি গোনাহ হচ্ছে নাকি স্বর্ণকে নেসাব ধরে নেয়া যায়েজ হচ্ছে। জানালে কৃতজ্ঞ থাকব। মুহিন খান, ধানমন্ডি, ঢাকা।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। দুই জনের তিন লাখ টাকা আছে। প্রত্যেকের দেড় লাখ করে। স্বর্ণ রুপা কোন হিসেবেই এই টাকার ওপর যাকাত আসবে না। রুপা হিসেব করলেও এখন প্রায় আড়াই লাখ টাকার হলে তখন যাকাত আসবে। আপনি টাকা না রেখে সেগুলো দিয়ে স্বর্ণ কিনে রাখলে তাদের জন্য বেশী উপকার হবে। কারণ টাকার দাম কমে যাচ্ছে, স্বর্ণের দাম বাড়ছে। 

✅