QA As Sunnah Q&A

তালাকের অর্পিত অধিকার

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৪২৪ • ভিউ: ১৩৭ • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

তালাকের অর্পিত অধিকার

প্রশ্নকারী: Sayma Rahman
প্রশ্ন বিস্তারিত

 আসসালামু আলাইকুম

আমাদের সংসারিক জীবনে অনেকবার ঝামেলা হওয়াতে কোন সমস্যা প্রকাশ করলে আমার স্বামী আমাকে বলে যে থাকলে থাকো না থাকলে চলে যাও বা পোষালে  থাকবা না থাকলে থাকবা না, তো এটা দ্বারা সে মূলত আমাকে স্বাধীনতা দিত যে আমি যদি সাংসারিক সমস্যা না মেনে নিতে পারি চাইলে চলে যেতে পারবো  বা স্টেপ নিতে পারব এটা আমি স্পষ্টভাবে জেনেছি বিয়ের দীর্ঘ দুই বছর পর যে অর্পিত তালাকের পাওয়ার দিয়ে রেখেছে (আমি আগে স্পষ্ট ছিলাম না)  এ অবস্থায় আমাদের  অনেকবার ঝামেলা হয়েছে এতে করে  অনেকবার দুজনে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসাথে থাকব না বনিবনা হচ্ছে না কিন্তু কখনো আলাদা হইনি শুধু সিদ্ধান্ত নিয়েছি। কখনো হয়তো বলেছি ঠিক আছে চলে যাব এটা মূলত অভিমান কষ্ট থেকে বলা হয়েছে,  বাবার বাড়ি থাকলে বলেছি আসবো না, আমার আসার দরকার নাই এরকমটা মনে পড়ে কিন্তু চলে যাইনি সম্পর্ক নষ্ট করিনি, অর্পিত তালাকের অধিকার দেখেও আমি কখনো কিছু বলিনি মূলত আমি স্পষ্টই ছিলাম না যে আমার উপর অধিকার দেয়া হয়েছে কিন্তু এখন স্বামীর থেকে জানার পর আমার সন্দেহ হয় যে এমন কিছু বলেছি কিনা যেটাতে তালাক গ্রহণ করা হয়, স্পষ্ট কিছু মনে নেই শুধু সন্দেহ হয় যে এরকম কিছু বলে বা করে ফেলেছি কিনা (যেহেতু আমি অধিকারের ব্যাপারে স্পষ্ট ছিলাম না) 

এই  অবস্থায় কি আমাদের সম্পর্ক ঠিক আছে হালাল আছে? 

উত্তর
Published

ওয়া আলাইকুুমস সালাম। আপনাদের সম্পর্ক ঠিক আছে। তবে সংসার যদি করতে চান তাহলে এইসব কাজকর্ম বাদ দেন। স্বাভাবিকভাবে চলুন। এত মান-অভিমান, ঝগড়াঝাটি বাদ দেন। এই বিষয়ে আর চিন্তা করবেন না, কাউকে প্রশ্ন করবেন না। 

✅