QA As Sunnah Q&A

ঋণগ্রস্ত দুলাভাইকে কি মা, ভাই ও বোন তাদের যাকাতের টাকা দিতে পারবেন? এবং দিলে কতটুকু দেওয়া বৈধ?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৭৪২৬ • ভিউ: ৭৭ • ০১ মার্চ, ২০২৬

ঋণগ্রস্ত দুলাভাইকে কি মা, ভাই ও বোন তাদের যাকাতের টাকা দিতে পারবেন? এবং দিলে কতটুকু দেওয়া বৈধ?

প্রশ্নকারী: Tanvir
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, আগের প্রশ্নের  উত্তর পেয়ে  উপকৃত হয়েছি। জাযাকাল্লাহু খাইর। আমার আরেকটি প্রশ্ন আছে।
আমার দুলাভাই, আমার ভাগ্নির চিকিৎসার জন্য দশ লক্ষ টাকার অধিক ঋণ করেছেন। আজ দুইবছরের অধিক তিনি এখনো ঋণ পরিশোধ করতে পারেন্ নি। উল্লেখ্য যে, তার ইনকাম শুধু ঘর চালানোর মতো অর্থাৎ, বাড়তি টাকা খুবই কম থাকে যা দিয়ে তিনি ঋণ পরিশোধ করতে পারবেন। 
এখন আমার প্রশ্ন হলঃ
১। আমার মা এবং ভাই কি তাদের যাকাতের টাকা থেকে আমার দুলাভাইকে দিতে পারবেন, যাতে তার ঋণের পরিমাণ কিছু কমে আসে?  যদি তারা দিতে পারেন, তাহলে কি পরিমাণ দেওয়া বৈধ হবে?
২। আমার বোনের স্বর্ণের যেই যাকাত আসবে, তা কি আমার দুলাভাইকে দিতে পারবে ?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার মা-ভাই আপনার দুলাভাইকে যাকাতের টাকা দিতে পারবে। ঋন পরিশোধ পরিমাণ দিতে পারবে।

 ২। স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না, স্বামীও স্ত্রীকে যাকাত দিতে পারবে না। সুতরাং আপনার বোন আপনার দুলাভাইকে যাকাত দিতে পারবে না। 

যাকাত গরীবের হক, যদি আপনার বোনের পর্যাপ্ত সম্পদ থাকে তাহলে তার উচিৎ চিকিৎসা খরচ বহন করা। পরিবারের একজনের ওপর যাকাত ফরজ, আর আরেকজন যাকাত নিয়ে ঋন পরিষোধ করবে, এটা ভাল দেখায় না। 

✅