QA As Sunnah Q&A

তালাকের শর্ত হয়ে গেছে কিনা

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৪২৭ • ভিউ: ২৬ • ০১ মার্চ, ২০২৬

তালাকের শর্ত হয়ে গেছে কিনা

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। গতকাল রাতে আমার স্বামীর সাথে আমার বাড়াবাড়ি হয়। আমরা বাসায় থাকি কিন্তু সে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে। আমি তাদের বাড়িতে যেতে চাইনা। ঝগড়ার একপর্যায়ে সে আমাকে বলে আমি যেখানে বলি তোমার সেখানে যেতে হবে নাহলে তুমি কি করবে সেটা তুমি জানো। তারপর আমি বলি যে হ্যাঁ আমার সাথে এইভাবে কথা বলবে। তারপর সে বলে তোমার বাপের বাড়িতে চলে যাবে যে? আমি কিছু বলিনি চুপ করে ছিলাম। তারপর আমি বলি যে আমি তোমাদের বাড়িতে যাবো না আমার জীবন জাহান্নামে গেলে যাবে। তারপর সে বলে, এখন কি তালাক হয়ে যাবে বলতেছ? তালাক নিয়ে নিবে বলতেছ? আমি তখনও কিছু বলিনি চুপ ছিলাম। পরে যখন আমাদের রাগ একটু কমে তখন আমি তাকে জিজ্ঞেস করি যে সে তালাক হয়ে যাবে এটা কেন বলেছে। তারপর সে বলেছে, তুমি যে তোমার জীবন জাহান্নামে গেলে যাবে বলেছ এটা দিয়ে কি বুঝাতে চাইছ এটার জন্য বলেছি মানে তুমি কি এরকম বলতেছ যে তালাক হয়ে গেলে হয়ে যাবে।

এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলোর দ্বারা কি তালাকের শর্ত হয়ে গেছে? বা কিছু কি হয়েছে? 

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামে স্বামীর বৈধ আদশ অমান্য করার অধিকার স্ত্রীর নেই। সে বাড়িতে রাখতে চাইলে আপনাকে বাড়িতে থাকতে হবে। দুনিয়া শতভাগ নিজের ইচ্ছায় কেউ চলতে পারে না, নারীও না, পুরষও না।  এভাবে জোরাজুরি করা, ঝগড়া করা ভালো স্ত্রীর কাজ নয়। সংসারে আপনার কারণে অশান্তি হচ্ছে, এজন্য আপনি আল্লাহর কাছে অপরাধী হিসেবে গণ্য। সুতরাং নিজের পছন্দের ওপর পুরোপুরি থাকতে চাইলে আপনাকে এই বিবাহ থেকে বিচ্ছিন্ন হতে হবে। বিবাহে থেকে এমন আচরণ অগ্রণযোগ্য। স্বামীর অনুগত থাকবেন, মুরব্বীদের পরামর্শে চলবেন। নয়তো যখন দুনিয়া সত্যিই জাহান্নাম হয়ে যাবে তখন আর আপনার কিছুই করার থাকবে না। বহু নারী এখন দুনিয়ায় জাহান্নাম উপভোগ করছে। স্বামী নেই, সংসার নেই, সন্তান নেই, কথা বলার লোক নেই, উপার্জনের সম্মানজনক ব্যবস্থাও নেই। না পারে বলতে, না পারে সহ্য করতে। সুতরাং সাবধান হোন। তালাক হয় নি। ভবিষ্যতে এই ধরণের শব্দ উচ্চারণ করবেন না।