QA As Sunnah Q&A

ওয়াক্তের আগে নামাজ

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #৭৪২৯ • ভিউ: ৯৭ • ০১ মার্চ, ২০২৬

ওয়াক্তের আগে নামাজ

প্রশ্নকারী: আফরিন
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম!
আমি আসরের ওয়াক্তের আগে (৪টায়) অফিস থেকে বের হয়ে বাসে উঠি এবং বাসায় যাওয়ার আগে ওয়াক্ত শেষ হয়ে যায়। ইস্তেহাযার কারণে বেশিক্ষণ ওযু ও থাকে না। অফিসে ওয়াক্ত পর্যন্ত থেকে যাওয়ার সুযোগ নেই। এই অবস্থায় আমার কি ওয়াক্তের আগে অফিস থেকে নামাজ পরে বের হলে হবে?
নাকি কাযা পড়া ভালো হবে? দয়া করে জানাবেন।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। নামায ওয়াক্ত অনুযায়ী পড়ার জন্য কুরআনে আদেশ করা হয়েছে। সুতরাং নিয়মিত ওয়াক্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে আসরের নামাযের শুরুর সময় নিয়ে ফকীহদের মধ্যে মতভেদ বিদ্যমান। অধিকাংশ ফকীহর মতে মূল ছায়া বাদে বস্তুর ছায়া একগুন হলে আসরের নামাযের সময় হয়ে যায়। সে হিসেব বিকেল চারটার আগেই আসরের নামাযের ওয়াক্ত শুরু হয়। সুতরাং আপনি অফিসে আসরের নামায আদায় করে বাসায় যাবেন। 

✅