QA As Sunnah Q&A

যাকাতের হিসেব

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যাকাত • প্রশ্ন #৭৪৩৮ • ভিউ: ২৯ • ০৭ মার্চ, ২০২৬

যাকাতের হিসেব

প্রশ্নকারী: মঈন উদ্দিন আহমেদ
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, 

১.আমার যাকাত ফরজ হয়েছে,আমি নিয়মিত আদায় করি আলহামদুলিল্লাহ ।আমার স্ত্রীর ১০ ভরির উপর স্বর্ণ আছে।সে আমাকে ৪ ভরি স্বর্ণ জমি কেনার  জন্য পুরোপুরি দান করে দিয়েছে। সে এখন ৬ ভরির মালিক।আমার প্রশ্ন হল আমি জমি কিনেতে পারিনি,ঐ স্বর্ণের মালিক তো আমি আছি,এই সম্পদের হিসেব করে আমি যাকাত দিব।আমার স্ত্রীর ৬ ভরি স্বর্ণ নেসাব অতিক্রম করেনি। তার এই স্বর্ণ যাকাতের হিসেবের আওয়াতার বাইরে কিনে? নাকি আমার সম্পদের সাথে হিসেব করতে হবে?

২.আমি একজনের সাথে ব্যবসা করি,তাকে আমি ৫ লক্ষ টাকা দিয়েছি ব্যবসায়িক শেয়ারের ক্ষেত্রে। তার ইনভেস্ট আরো অনেক বেশি।এই টাকায় সে প্লাস্টিক প্রোডাক্ট কিনেছে। আমাকে সে শুধু মাঝে মধ্যে কিছু লভ্যাংশ দিবে,এমন চুক্তি হয়েছে। এই ইনভেস্টের যাকাত হিসেব কিভাবে করব?

৩. আমার শেয়ার ব্যবসায় ইনভেস্ট আছে,কিছু শেয়ার লং টার্ম আর কিছু শেয়ার ট্রেডিং এর জন্য। এদের যাকাত কিভাবে বের করব? কোনো কোম্পানি তাদের যাকাত যোগ্য সম্পদের হিসেব দেয়না।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্ত্রীর ৬ ভরি স্বর্ণের যাকাত দিতে হবে না। কাউকে এর যাকাত দিতে হবে না। 

২। ইনভেস্টের ৫ লাখ টাকার যাকাত আপনাকে দিতে হবে। কারণ এটা আপনার সম্পদ। শুধু ৫ লাখ টাকারই দিবেন। আপনার যাকাতের সম্পদের সাথে এই টাকা যোগ হবে।  

৩। আপনি যত টাকা বিনিয়োগ করেছেন তত টাকার যাকাত দিবেন। লভ্যাংশ হাতে আসার পর অতিরিক্ত টাকার যাকাত দিবেন।