স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের উপর কি যাকাত দিতে হবে?
স্ত্রীর মালিকানাধীন স্বর্ণ যদি সাড়ে সাত ভরি বা তার চেয়ে বেশী হয় তাহলে তার যাকাত দিতে হবে। স্বর্ণ বা রুপা ব্যবহার করলেও তার যাকাত দিতে হবে। মা আয়েশা (রাঃ) বলেন, دَخَلَ عَلَىَّ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم فَرَأَى فِيْ يَدِيْ فَتَخَاتٍ مِنْ وَرِقٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ فَقُلْتُ صَنَعْتُهُنَّ أَتَزَيَّنُ لَكَ يَا رَسُوْلَ اللهِ قَالَ أَتُؤَدِّيْنَ زَكَاتَهُنَّ قُلْتُ لاَ أَوْ مَا شَاءَ اللهُ قَالَ هُوَ حَسْبُكِ مِنَ النَّارِ- ‘একদা রাসূলুল্লাহ (সা.) আমার নিকট উপস্থিত হয়ে আমার হাতে রূপার বড় বড় আংটি দেখতে পান এবং বলেন, হে আয়েশা! এটা কি? আমি বললাম, হে রাসূল (সা.)! আপনার উদ্দেশ্যে সৌন্দর্য্য বর্ধনের জন্য তা তৈরী করেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এর যাকাত দাও? আমি বললাম, না অথবা আল্লাহর যা ইচ্ছা ছিল। তিনি বললেন, তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুনানু আবূ দাউদ হাদীস নং ১৫৬৫, সনদ ছহীহ।