QA As Sunnah Q&A

মালিক হস্তান্তর করা হলে যাকাত হবে কিনা

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৭৪৪৫ • ভিউ: ৮১ • ১০ মার্চ, ২০২৬

মালিক হস্তান্তর করা হলে যাকাত হবে কিনা

প্রশ্নকারী: Addrika Dhruba
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন ছিল যাকাত সম্পর্কে, আমি প্রাপ্তবয়স্ক এবং অবিবাহিত মেয়ে , আমার আয়ের আলাদা কোনো উৎস নেই, আমার মায়ের যে পরিমাণ স্বর্ণের গহনা রয়েছে তার মধ্যে থেকে উনি আমার জন্য কিছু রেখে দিয়েছেন মানে আমাকে মালিক করেছেন, যেখানে আমাদের দুজনের মধ্যে কেউই আর নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকছি না; কিন্তু আমাদের দুইজনের স্বর্ণের মোট পরিমাণ হিসাব করলে সেটা তখন নিসাব পরিমাণ সম্পদের সমান হয়; তো এভাবে যদি আমার নামে মালিকানা করে স্বর্ণ হস্তান্তর করা হয় তাহলে সেক্ষেত্রে কি যাকাত তবুও দিতে হবে?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। না, এমন হলে কারো ওপর যাকাত ওয়াজিব হবে না। একক মালিকানায় সাড়ে সাত ভরি স্বর্ণ হলেই কেবল যাকাত ওয়াজিব হবে। 

✅