QA As Sunnah Q&A

হস্তমৈথুন থেকে বাঁচতে চাই

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #৭৪৪৮ • ভিউ: ৯৯ • ১০ মার্চ, ২০২৬

হস্তমৈথুন থেকে বাঁচতে চাই

প্রশ্নকারী: Sajid Rahman
প্রশ্ন বিস্তারিত

আমার বয়স ২২। আমি একটি ইঞ্জি: ভার্সিটিতে পড়ি। আমার কোন ভাইবোন নেই।বাবা-মা দুজনেই চাকুরিজীবী। বয়সন্ধিকালে আমি হস্তমৈথুন ও পর্নগ্রাফি তে ভয়াবহ রকমের আক্রান্ত ছিলাম। এরপর ২২ সালে মুক্ত বাতাসের খোজে বইটি পড়ার পর আলহামদুলিল্লাহ এসব বাজে অভ্যাস থেকে অনেকাংশে মুক্ত থাকতে পেরেছি। আমি যখন এডমিশন ক্যান্ডিডেট তখন প্রায় ৮ মাসের মতো কোন রকম গুনাহ থেকে দূরে থাকতে পেরেছি।এরপর আবারও মাঝে মাঝে এ পাপ কাজে জড়িয়ে পড়তাম কিন্তু কখনও তা আগের মতো নয়।এরপর জুলাই আন্দোলন পরবর্তী সময়ে হতাশা তৈরি হয়। যেমন আমি কখনো ইঞ্জি পড়তে চাই নি অথচ প্রচুর একাডেমিক স্ট্রেস,জীবনে যা হতে চেয়েছি তা না হতে পারা, ফ্যামিলি থেকে দূরে থাকার কারনে আমার মাঝে অনেক হতাশা তৈরি হয়। বুক খা খা করে। 

তা সত্ত্বেও আমি ভার্সিটিতে কোন খারাপ কাজে জড়াই নি। নিয়মিত সালাত আদায় করি,নফল ইবাদত করি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি এমনকি আমার কোন মেয়ে বন্ধুও নেই সেখানে। কারো দিকে চোখ পড়লে চোখ নামিয়ে ফেলি। কিন্তু যখনই ছুটিতে বাসায় আসি তখন পাপাচার এ জড়িয়ে পড়ি এবং আমার নিজের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারি না। শত চেষ্টা সত্ত্বেও একা হলেই পাপ কাজে জড়িয়ে পড়ি। এই রামাদানেও আমি এই কাবিরা গুনায় জড়িয়ে পড়েছি।এবং সারাদিন রোজা থাকার পর যখন রাতে বিছানায় আসি তখন মনে হয় আমার উপর অন্য কেউ নিয়ন্ত্রণ নিয়ে নিছে অথচ সারাদিন দৃঢ়প্রতিজ্ঞ থাকি। আমি এই পাপকাজ থেকে চিরতরে বের হতে চাই। বিয়েতে আগ্রহ পাই না,  কারন আমি যেরকম চাই সেরকম কাউকে পাচ্ছি না। 

এই অবস্থায় আমাকে প্লীজ পরামর্শ দিন।

উত্তর
Published

বিবাহ এই সমস্যার স্থায়ী সমাধাণ। কোন মানুষের ভিতরে শতভাগ সব গুন পাওয়া যাবে না। সুতরাং অপেক্ষাকৃত পছন্দীয় একজনকে দ্রুত বিবাহ করে নিন। তাহলে একাকীত্বও কাটবে, অন্যান্য বদঅভ্যাসও দূর হয়ে যাবে। কারণ আপনি পাপকে পাপ হিসেবে বুঝতে পেরেছেন, এই অবস্থায় পাপ থেকে বের হওয়া সহজ হবে। 

৫ ওয়াক্ত নামায মসজিদে পড়বেন, মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক করবেন। ভালো মানুষদের সাথে ওঠাবসা করবেন। তাবলীগ বা এ জাতীয় তাওয়াতী সংগঠনের সাথে যুক্ত থাকবেন। পাপ হয় এমন পরিবেশ বর্জন করবেন।

সর্বশেষ কথা হলো অ্যান্ড্রুয়েড ফোন রাখা যাবে না।  এটা বাদ দিলেই গুনাহ অনেক কমে যাবে। এটা সম্ভব। বহু মানুষ সাধারণ মোবাইল ব্যবহার করে। আল্লাহ তাদের বহু পাপ থেকে মুক্ত রাখেন। খবর জানার জন্য একটা ছাপা সংবাদপত্র যথেষ্ট। সুতরাং প্রথমে কষ্ট হলেও ফোন থেকে দূরে থাকুন।

✅