আসসালামু আলাইকুম।
আমার মা বাসায় তার নিজের রুমে ১০ দিনের জন্য ইতেকাফে বসেছে। এখন আমরা বাহিরে থাকায়, ঈদে বাসায় গিয়ে মা'কে কাছে না পেলে বা কথা না বললে ভালো লাগেনা। এখন আম্মা বলছে যে উনি ইতেকাফে বসবেন আর ১০ দিন কারো সাথে কথা বলবেন না। আসলেই কি ইতেকাফে বসলে উনি আমাদের সাথে কথা বলতে পারবেন না বা আমরা উনার পাশে বসতে পারবো না? এটা আমার জন্য খুব কষ্টকর যে মা বাসায় থাকবে কিন্তু আমি তারপাশে বসবোনা, কথা বলবো না। মূলত প্রশ্ন হচ্ছে, মহিলাদের ইতেকাফে বসার পদ্ধতি কি? এবং উনি কি কি কাজ করতে পারবেন আর কি কি করতে পারবেন না?
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনারা আপনাদের আম্মার সাথে কথা বলতে পারবেন, পাশে বসতে পারবেন, থাকতে পারবেন, ঘুমাতেও পারবেন, তার সাথে খাবারও খেতে পারবেন, বৈধ সব কাজই করতে পারবেন। তবে তিনি শুধু বাইরে আসবেন না। তিনি ১০ দিন সেখানে অবস্থান করবেন, খাবার সেখানে খাবেন। বাথরুমের প্রয়োজন হলে বাইরে আসতে পারবেন। স্বাভাবিক কথা-বার্তা বলতে পারবেন।