QA As Sunnah Q&A

আমার বোনের অরুচিকর আচরণ

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৭৪৫৬ • ভিউ: ১৬ • ১৪ মার্চ, ২০২৬

আমার বোনের অরুচিকর আচরণ

প্রশ্নকারী: Fariha
প্রশ্ন বিস্তারিত

আমার মেজো বোন ক্লাস 10 এ পড়ে।

এখনকার বাজে ছেলে মেয়েদের মতো আচরণ তার। মোবাইলে ছেলেদের সাথে কথা বলা, পরিবারের লোকেরদের সাথে বাজে ব্যবহার এবং আমি কোনো ভালো পরামর্শ দিলে সেটায় খুব বাজে রিয়েকশন দেওয়া তার সভাব। গত ৫ই মার্চ, ওর থেকে লুকানো একটা মোবাইল পাওয়া গিয়েছে সেটায় এক বাজে ছেলের সাথে তার সম্পর্কের খবর পাই। বাবা - মা আমরা সবাই এটা নিয়েই সব সময় ভয়ে থাকতাম যদিও এর আগেও অনেকবার সে এমন করেছে ক্লাস ৭ থেকেই। ওকে বকাবকি করে বুঝিয়ে সে ক্ষমা চেয়েছে আর এসব করবে না। ৩-৪ দিন পর অই ছেলের পরিচিত এক ছেলে এসে আরেকটা মোবাইল লুকিয়ে দিয়ে গেছে সেটাও আমার মা ধরে ফেলেছেন। সে প্রত্যেক বার ধরা পড়ে আবার প্রত্যেকবারই ক্ষমা চায়। কিন্তু ক্ষমা চাওয়ার পরও তার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায় না ভালো কোনো কথা বললে শুনে না রাগ দেখায়। এক কথায় ওর মাঝে কোনো লজ্জাবোধ কাজ করে না যে একের পর এক বাজে কাজে সে ধরা পড়েছে।  এই নিয়ে আমরা সবাই খুব টেনশনে থাকি। একবার তো পালাতেও চেষ্টা করেছিলো মোবাইল ধরা পড়ায়। এর সমাধান কি?  বুঝালেও না বুঝে বরং বুঝতে চায় না। দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করবেন

উত্তর
Published

এখন এর সমাধান দ্রুত বিবাহ দিয়ে দেওয়া। তারপর দেখেন কী হয়? সহশিক্ষায় এই সমস্যা স্বাভাবিক। মূল সমস্যা (সহশিক্ষা) দূর না করলে এই সমস্যার সমাধাণ সম্ভব নয়। পূর্ণ পর্দা, ভালো পরিবেশ, ধর্ম মানতে বাধ্য হওয়া এমন অবস্থায় কেবল এই সমস্যার পরিপূর্ণ সমাধান দিতে পারে।