QA As Sunnah Q&A

কিছু হয়েছে কিনা

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৪৫৭ • ভিউ: ৯৭ • ১৪ মার্চ, ২০২৬

কিছু হয়েছে কিনা

প্রশ্নকারী: Raisa
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমার স্বামীর সাথে আমার বাড়াবাড়ি হয়। বাড়াবাড়ির সময় আমি তাকে বলেছি আমার জীবন জাহান্নামে গেলে যাবে। পরে যখন আমরা ঠিক হয়ে যাই তখন সে আমাকে জিজ্ঞেস করে এই কথাটা আমি কি জন্য বলেছি। তখন আমি তাকে বলি যে তুমি যদি আমাকে d...... দিয়ে দাও তাহলে আমার জীবন জাহান্নামে যাবে। (d.... এর মানে আমি তালাক বুঝিয়েছি) তারপর সে আমাকে বলেছে, তো আমি কি দিয়ে ফেলছি?/ আমি দিয়ে ফেলছি? এগুলোর মধ্যে ঠিক কোনটা বলেছে সেটা আমার স্পষ্ট মনে নেই। আমি তাকে জিজ্ঞেস করেছি যে সে কিরকম বলেছে তারও এটা মনে নেই। কিন্তু সে এটা জিজ্ঞেস করার জন্য বলেছে মানে সে কি দিয়ে দিয়েছে।

এখন আমার দুশ্চিন্তা হচ্ছে যে কিছু হয়েছে কিনা? দয়া করে আমাকে একটু জানাবেন। 

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। স্বামীর সাথে ভালো আচরণ করবেন, সম্মানজনক আচরণ করবেন, বাড়াবাড়ি করবেন না, ছাড় দেয়ার মানসিকতা রাখবেন। তালাক জাতীয় কোন কথা ভুলেও কোন দিন মুখে আনবেন না। এই কথার দ্বারা কোন সমস্যা হয় নি। 

✅