আসসালামু আলাইকুম
আমার স্ত্রীর বিয়ের সময় পাওয়া মোটামুটি ৪ ভরির মতো স্বর্ন আছে। আর ব্যাংক এ আমার শশুর ৩ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলো আমার ওয়াইফের নামে সেটাও কাবিনের। কিন্ত এই টাকায় আমাদের কোনো মালিকানা নেই। মানে চাইলেও আমরা এখন ওই টাকা ভাংতে পারবো না, আর আমার শশুড় কেও এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে সদুত্তর দেয়না।
এর পাশাপাশি আমার স্ত্রীর আগে একটা বিবাহ হয়েছিলো। ওটার ১-২ ভরির মতো রুপা এখনো তাদের বাসায় পড়ে আছে। যদিও ওই রুপায় ও আমার স্ত্রী নিজের সম্পত্তি মনে করে না।
আবার অর্থের কথা বললে ৫-১০ হাজার টাকা সবসময় ই তো স্ত্রীর কাছে থাকে যেটা খরচ করে। বাট পুরাপুরি শেষ হয়না।
এখন আমার স্ত্রীর যা আছে ওগুলা তো কাবিনের। তার ওইরকম অর্থ নেই। তার পক্ষ থেকে আমাকে যাকাত দিতে হবে। তাই কিছু প্রশ্ন:
১। এখন এইরকম পরিস্থিতিতে আমার স্ত্রীর উপর কি যাকাত ফরজ?
২। অর্থের হিসেব কি এখানে আসবে যেহেতু এটা ফ্লো টাকা, ওইভাবে জমানো না?
৩। আবার ফিক্সড ডিপোজিট এর উপর যেহেতু আমাদের কতৃত্ব নেই সেক্ষেত্রে ওটাও কি যাকাতের হিসেবে আসবে কিনা?
৪। রুপার ব্যাপারটাও কীভাবে হিসেব হবে?
আপনার স্ত্রীর স্বর্ণ, রুপা, ফিক্সড ডিপোজিটের টাকা সব কিছুর উপরই যাকাত দিতে হবে। স্বর্ন রুপা টাকা পয়সা বর্ধনশীল সম্পদ হিসেবে গণ্য। সুতরাং সবকিছু টাকায় হিসাব করে লাখে ২৫০০ টাকা হিসেবে যাকাত দিতে হবে। যাকাত যার ওপর ফরজ যাকাত সে দিবে। স্ত্রীর ওপর যাকাত ফরজ হলে স্ত্রী যাকাত আদায় করবে, স্বামী না। স্বামী যদি দয়া করে নিজের থেকে আদায় করে দেয় তাহলে দিতে পারবে। নগদ টাকা না থাকলে স্বর্ণ-রোপা বিক্রি করে যাকাত দিতে হবে।