আসসালামু আলাইকুম।
একজন ব্যক্তি সর্বসাধারণের কবরস্থানের জন্য কিছু পরিমাণ জমি ওয়াকফ করে। এখন সেই জমি ওয়াকফকারীর অনুমতি ছাড়া অন্য একজনের বাড়ির করার সুবিধার্থে বিক্রি করে কবরস্থানটির অন্য পাশের সমপরিমাণ জমি কবরস্থানের জন্য ক্রয় করা জায়েজ হবে কিনা?
(অনুগ্রহ করে দলিলসহ জানাবেন।)
ওয়া আলাইকুমুস সালাম। কারো বাড়ি করার সুবিধার্থে ওয়াক্ফকৃত জমি বদল করা যাবে না। তবে সেই স্থানে কবরস্থান হতে কোন সমস্যা সৃষ্টি হলে তখন অনেক অনেক ফকীহ বলেছেন বদল করা যাবে। যেমন, লোকালয় থেকে অনেক দূরে কবরস্থানের জন্য জমি ওয়াক্ফ করলে সেটা বদল করে জনপদের কাছে নিয়ে আসতে পারবে।
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ، تَصَدَّقَ بِمَالٍ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ يُقَالُ لَهُ ثَمْغٌ، وَكَانَ نَخْلاً، فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي اسْتَفَدْتُ مَالاً وَهُوَ عِنْدِي نَفِيسٌ فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَصَدَّقْ بِأَصْلِهِ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ ". فَتَصَدَّقَ بِهِ عُمَرُ، فَصَدَقَتُهُ ذَلِكَ فِي سَبِيلِ اللَّهِ وَفِي الرِّقَابِ وَالْمَسَاكِينِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ وَلِذِي الْقُرْبَى، وَلاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهُ بِالْمَعْرُوفِ، أَوْ يُوكِلَ صَدِيقَهُ غَيْرَ مُتَمَوِّلٍ بِهِ.
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে উমর (রাঃ) নিজের কিছু সম্পত্তি সাদকা করেছিলেন, তা ছিল, ছামাগ নামে একটি খেজুর বাগান। উমর (রাঃ) বলেন, ’ইয়া রাসূলাল্লাহ! আমি একটি সম্পদ পেয়েছি, যা আমার নিকট খুবই পছন্দনীয়। আমি সেটি সাদকা করতে চাই।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’মূল সম্পদটি এ শর্তে সাদকা কর, যে, তা বিক্রি করা যাবে না, দান করা যাবে না এবং কেউ ওয়ারিস হবে না, বরং তার ফল (আল্লাহর পথে) দান করা হবে। তারপর উমর (রাঃ) সেটি এভাবেই সাদকা করলেন। তার এ সাদকা ব্যয় হবে আল্লাহর রাস্তায়, দাস মুক্তির ব্যাপারে, মিসকীন, মেহমান, মূসাফির ও আত্মীয়দের জন্য। এর যে মুতাওল্লালী হবে তার জন্য তা থেকে সঙ্গত পরিমাণ আহার করলে কিংবা বন্ধু বান্ধবকে খাওয়ালে কোন দোষ নেই। তবে তা সঞ্চয় করতে পারেব না।
এই হাদীসে স্পষ্ট বলা হয়েছে বিক্রি করা যাবে না। বিস্তারিতি জান দেখুন: আল মুগনী, ইমাম ইবনে কুদামী ৫/৩৭০।