প্রস্রাবের জটিলতা ও মানসিক সমাস্যা
আমার প্রশ্ন দুটি। প্রথমত, আমি একজন শিক্ষক। দিনের বেশির ভাগ সময় বাাড়র বাইরে থাকতে হয়। আমার বয়স বিয়াল্লিশ। আর আমার প্রস্রাবের সমাস্যা,প্রস্রাব করতে যাওয়ার আগেই প্রস্রাব পড়ে কাপর নস্ট হয়ে যায়। চিকিৎসার মাধ্যমেও কোন ফল হয়নি।এমতবাস্থায় বাড়ির বাইরে থাকার সময়, নামাজের সময় হলে,আমার জন্য নামাজ পড়ার বিধান কি? দ্বিতী য়ত,আমি মানসিক ভাবে অসুস্থ। মানুষের কথা শুনতে পাই।অশ্লীল চিন্তা, অশ্লীল দৃশ্য ,সন্দেহ প্রবনতা ইত্যাদি। আমি ওষুধ খাই।অনেক সময় ওষুধেও নিয়ন্ত্রন হয়না। আমি কি আমল করলে কিভাবে জীবন যাপন করলে আরগ্য লাভ করতে পারি?
আপনার যেহেতু পেশাব করার আগে সমস্যা হয় সুতরাং আপনি সাথে একটা ছোট ব্যাগ রাখবেন। তাতে অতিরিক্ত একটা প্যান্টা বা লুঙ্গি রাখবেন। নামাযের সময় সেটা পরবেন। আর ওযু করার সময় শরীরে লাগা পেশাব যতটা সম্ভব ধুয়ে নিবেন। আরেকটা কাজ করবেন সেটা হলো নামাযগুলো যতটা সম্ভব ওয়াক্তের মধ্যে বাসায় পড়ার চেষ্টা করবেন। মনে করেন দুপুরে বাইরের কাজ শেষ করে যোহরের নামাযের সময় শেষ হওয়ার পূর্বেই আপনার বাড়ি পৌঁছানো সম্ভব তাহলে যোহরের নামাযের শেষ সময়ে যোহরের নামায পড়বেন। যেমন এখন সাড়ে চারটার সময় যোহরের নামাযের সময় শেষ হয়। তদ্রুপ যদি দুপুরের দিকে বাড়ি থেকে বের হন তাহলে যোহরের ওয়াক্ত শুরু হলেই আপনি নামায পড়ে বের হতে পারেন। এখন ওয়াক্ত শুরু ১২ টার পরপরই। অন্যান্য নামাযগুলোর ক্ষেত্রেও এরকম কৌশল অবলম্বনন করতে পারেন। আবার বাইরে থাকা অবস্থায়ও যোহরেরর শেষ সময়ে যোহর আর আসরেরর শুরু সময়ে আসরে আদায় করবেন, তাহলে একবার কাপড় পরিবর্তন করে দুটি নামায আদায় করতে পারবেন।
আপনি ‘রাহে বেলায়াত’ নামক বইটি ক্রয় করবেন। সেখানে কোন সমস্যার জন্য কী আমল করতে হবে তা বিস্তারত পাবেন।