QA As Sunnah Q&A

বিদাত, কুসংস্কার

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
শিরক-বিদআত • প্রশ্ন #৭৪৭৫ • ভিউ: ১৮ • ০৪ এপ্রিল, ২০২৬

বিদাত, কুসংস্কার

প্রশ্নকারী: Manik Islam
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, আমার বোন প্রথমে ২ টি মেয়ে সন্তান হওয়ায় একটা ছেলের আশায়,স্বামীর গালি গালাজ করা ইত্যাদি থেকে পরের বার যখন গর্ভবতী হয় তখন কুসংস্কার মেনে কবিরাজের কথা শুনে, বাড়ির চাপে থেকে কবিরাজের কথা শুনে গাছ গাছড়া খাই। পরে যখন ছেলে টা হয় তখন থেকেই অসুস্থ, আর জেদ রাগ অনেক বেশি। ৮ বছর বয়স এখন, বাড়িতে থাকলে ওর মাকে একটুও শান্তি দেয় না,সবকিছু ছেঁড়া ছিড়ি,,বাসন কোসন ভাঙা, একটা কথা ওর না শুনলে বা দেরি করলে আর ঠিক থাকে না তাই ওকে ওর আন্টির বাড়িতে রাখে, যখন ঐখানে থাকে তখন কোন ছেদ,এমন রাগ,কান্না কাটি ভাঙচুর করে না কিন্তু বাড়ি আসলেই ওর জ্বালায় থাকা যায় না, পড়ালেখাও পারে না। মোটকথা ওর ছেদ রাগ অত্যাধিক লেভেলের হয়ে গেছে। কি করা যায় এখন, দয়াকরে একটু পরামর্শ দিয়েন। 

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। বাসায় সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করতে হবে। গান-বাজনা বা ইসলাম বিরোধী কোন কাজ বাসায় করা যাবে না। জ্বিন-শয়তানদের থেকে বেঁচে থাকার দুআগুলো সকাল সন্ধ্যা সবাই পড়বে এবং একজন পড়ে ছেলেটির শরীরে ফুঁ দিবে। সম্ভব হলে যারা কুরআন-হাদীস অনুসারে এইসব রোগের চিকিৎসা করে তাদের থেকে চিকিৎসা গ্রহণ করবে। এভাবে বাড়িটি সম্পূর্ণ গুনাহমুক্ত রাখলে ধীরে ধীরে এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।