৩/৪ জন মেয়ে বাসায় থাকলে, তাদের বাসায় জামাত করে নামাজ পড়তে পারবে?
যদি জামাতে পড়ে, তাহলে জামাতে নামায আদায়ের নিয়ম কি?
আর মেয়েদের এভাবে জামাতে নামাজ পড়লে কি একা নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়?
মহিলারা মহিলাদের জামাতের ইমামতি করা জায়েজ আছে। তবে অনেক ফকীহ মাকরুহ বলেছেন। ইমাম মালিক রহি. বলেছেন, পারবে না। عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، بِهَذَا الْحَدِيثِ وَالأَوَّلُ أَتَمُّ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزُورُهَا فِي بَيْتِهَا وَجَعَلَ لَهَا مُؤَذِّنًا يُؤَذِّنُ لَهَا وَأَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا . قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَأَنَا رَأَيْتُ مُؤَذِّنَهَا شَيْخًا كَبِيرًاউম্মে ওয়ারাকা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনও কখনও তাকে দেখার জন্য তার বাড়ীতে যেতেন। তিনি তার জন্য একজন মুআযযিনও নিযুক্ত করেন। সে তাঁর বাড়িতে আযান দিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বগৃহে মহিলাদের নামাযে ইমামতি করার নির্দেশ দেন। রাবী আব্দুর রহমান বলেন, আমি তার জন্য বয়ঃবৃদ্ধ মুয়াযযিনকে দেখেছি। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫৯২। হাদীসটি মোটামুটি গ্রহনযোগ্য।
সুতরাং কিছু মহিলা যদি এক সঙ্গে নামায আদায় করেন আর তাদের ইমামতি করার মত যোগ্য কোন মহিলা থাকে তাহলে তার ইমামতি করা জায়েজ আছে। তবে অন্যান্য হাদীসে থেকে বুঝা যায় নিজ বাড়িতে মহিলাদের নামায আদায় করা সবচেয়ে উত্তম।
মেয়েরা এভাবে জামাতে নামায পড়লে বেশী সওয়াব পাবে মর্মে কোন হাদীস নেই।