QA As Sunnah Q&A

স্বামী তালাক উচ্চারণ করলেই কি তালাক হয়

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৪৮২ • ভিউ: ২৯ • ০৮ এপ্রিল, ২০২৬

স্বামী তালাক উচ্চারণ করলেই কি তালাক হয়

প্রশ্নকারী: Sayma Rahman
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম 

আমি একজন নারী বলছি। কিছুদিন আগে কথা কাটাকাটি বা ঝগড়ার বিষয় নিয়ে আমার মনে ওয়াসওয়াসা আসে যে সম্পর্কটা হালাল আছে কিনা এটা নিয়ে খুব বেশি পেরেশান হওয়ার ফলে আমার স্বামীকে আমি বারবার জিজ্ঞাসা করি সম্পর্কটা ঠিক আছে কিনা?

তখন আমার স্বামী আমাকে বোঝানোর জন্য প্রশ্ন আকারে বলে যে, আমি তোমাকে তালাক দিলাম বা দিয়েছি ছেড়ে দিলাম বা দিয়েছি এরকম কিছু বলেছি কখনো? আমি উত্তরে বলি না বলেননি। তখন আমার স্বামী বলেন তাহলে ভয় পাও কেন। আরও বলেন যে আমার মনে পড়ে না আমি কখনো সরাসরি বা অস্পষ্টভাবে তোমাকে কোনদিন এমন কিছু বলেছি।

এখন আমার ওয়াসওয়াসা আসতেছে যে আমার স্বামী  এরকম মুখ দিয়ে উচ্চারণ করে বলছে এতে আমাদের সম্পর্কে কোন ব্যাঘাত ঘটে গেল কিনা, সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা? সে তালাক দেওয়ার উদ্দেশ্যে বলেনি। দয়া করে একটু জানাবেন সম্পর্ক ঠিক আছে কিনা? 

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। এসব অযথা চিন্তা বাদ দিন। কাজে মন দিন। কাজ কম থাকলে সারা দিন ব্যস্ত থাকা যায় এমন কাজে নিজেকে জড়িয়ে নিন, তাহলে এসব অযথা চিন্তা করার সময় থাকবে না, মানসিক ও শারীরিকভাবে ভাল থাকবেন। স্বামী কিছুই বলে নি, তাতে এতো চিন্তা করতে হবে কেন? সম্পর্ক ঠিক আছ। ভবিষ্যতে অতিরিক্ত ঝগড়া ঝাটি এড়িয়ে চলবেন।