QA As Sunnah Q&A

ছুটে যাওয়া সালাতে ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে করণীয়

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৭৪৮৭ • ভিউ: ৭৩ • ১১ এপ্রিল, ২০২৬

ছুটে যাওয়া সালাতে ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে করণীয়

প্রশ্নকারী: Raihan
প্রশ্ন বিস্তারিত

আসসালামু অ়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ 

জামাতে সালাত আদায়ের সময় এক বা দুই রাকাত সালাত ছুটে যায় এবং ভুলে যদি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলি তাহলে আমার করণীয় কি?

যদি ঈদের সালাত এবং জুমার সালাত এর এক রাকাত সালাত ছুটে যায় তাহলে আমার করণীয় কি? দয়া করে দলিল ও প্রমাণ দিয়ে জানাবেন

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। ভুলে সালাম ফিরানোর পর যদি সালাত ভঙ্গ হয় এমন কোন কাজ না করার আগেই মনে আসে তাহলে উঠে ছুটে যাওয়া রাকআতগুলো সাধারণ নিয়মে আদায় করবেন। আর যদি সালাত ভঙ্গ হয় এমন কাজ করার পর মনে আসে তাহলে নতুন করে পুরো সালাত আদায় করতে হবে। সালাত ভঙ্গ হয় হওয়ার কারণ যেমন, পিছনের দিকে তাকানো, কারো সঙ্গে কথা বলা, অন্য সালাত শুরু করা ইত্যাদি।

জুমুআর সালাতের বিধান  অন্যান্য সালাতের মতই, ছুটে যাওয়া রাকআত সাধারণ নিয়মে আদায় করবেন।

ঈদের সালাতে কেউ দ্বিতীয় রাকাতে ইমামের সাথে শরীক হলে ইমামের সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা-কেরাত পড়ে তারপর রুকুর আগে অতিরিক্ত তাকবীরগুলো বলবে। অর্থাৎ ছুটে যাওয়া রাকাতে দ্বিতীয় রাকাতের ন্যায় রুকুর আগে অতিরিক্ত তাকবীর বলবে। হাসান বসরী রাহ. বলেন- يكَبِّرُ فِيهَا مِثْلَ تَكْبِيرِ الْإِمَامِ فِي الرّكْعَةِ الثّانِيَةِ. ঈদের নামাযে মাসবুক ব্যক্তি ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় ইমামের দ্বিতীয় রাকাতের ন্যায় তাকবীর বলবে। -মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ৫৮১৩

অবশ্য যদি কেউ এক্ষেত্রে সূরা-কেরাতের আগে অতিরিক্ত তাকবীর বলে নেয় তাহলেও তার নামায আদায় হয়ে যাবে। -কিতাবুল আছল ১/৩২২; আলহাবীল কুদসী ১/২৪৪

✅