QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, আমার কয়েকটি প্রশ্ন আছে । তা নিম্নরূপ ; ১। কোন সন্তান যদি বাবা মার পকেট থেকে টাকা চুরি করে ওই টাকা নিজে খরচ করে বা খায় তাহলে কি তা হারাম হবে? ২। বর্তমানে সুদ্মুক্ত লেনদেন কর…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #৭৫০ • ভিউ: ১৮ • ১৭ ফেব্রুয়ারি, ২০০৮

আসসালামুয়ালাইকুম, আমার কয়েকটি প্রশ্ন আছে । তা নিম্নরূপ ; ১। কোন সন্তান যদি বাবা মার পকেট থেকে টাকা চুরি করে ওই টাকা নিজে খরচ করে বা খায় তাহলে কি তা হারাম হবে? ২। বর্তমানে সুদ্মুক্ত লেনদেন কর…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, আমার কয়েকটি প্রশ্ন আছে । তা নিম্নরূপ ;
১। কোন সন্তান যদি বাবা মার পকেট থেকে টাকা চুরি করে ওই টাকা নিজে খরচ করে বা খায় তাহলে কি তা হারাম হবে?
২। বর্তমানে সুদ্মুক্ত লেনদেন করার জন্য কোন ব্যাংক আছে ঢাকা তে?
৩। গোসল ফরজ অবস্থায় ফরজ সালাতের ওয়াক্ত হয়ে গেলে গোসল না করে নামাজ পড়া যাবে কি? ফরজ গোসল কেউ যদি অবহেলা করে দেরি করে করে তাহলে কি গুনাহ হবে?এই অবস্থায় মারা গেলে তার কি পরিনতি হবে?হস্তমৈথুন কি ইসলামে জায়েজ আছে?
৪। কুরআনের বাংলা ভাষায় সবচেয়ে ভাল তাফসীরের নাম কি? কুরআনের যেমন তাফসীর আছে হাদিসেরও কি এমন তাফসীর আছে? বাংলা ভাষায়? তার নাম কি? নেটে কি pdf পাওয়া যায়? আপনাদের নিজস্ব ছাত্র-ছাত্রী বাদে বাহিরের কেউ কি আপনাদের আসসুন্নাহট্রাস্টে এলেম শিখতে পারবে? তার উপায় কি? ৫। প্রস্রাব-পায়খানা থেকে পবিত্র হওয়ার সঠিক পদ্ধতি কি?
৬। কোন কাপড়ে যদি বীর্য লেগে শুকিয়ে যায় ওই কাপড় পড়ে নামাজ পড়া যাবে কি? কিভাবে?
৭। একাকী থাকলে ভয় বা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য কি দোয়া পড়তে হবে?
৮। বাসা থেকে কতদূর ভ্রমন করলে মুসাফির হবে?
৯। কুরআনে আল্লাহর পথে দান বলতে কি বুঝানো হয়েছে?
১০। দোয়া কবুলের সময় কোনগুলো?এমন কেউ কি আছে যার দোয়া শতভাগ কবুল হয়? ১১। অনেক সময় ক্লাস চলাকালীন সময়ে বা পরীক্ষা থাকার কারনে জামাতে নামাজ পড়া সম্ভব হয় না । পরবর্তীতে একাকী নামাজ পড়তে হয় । এতে কি গুনাহ হবে?
১২। অনেকে বলেন যেসব কাজ হারাম ওইগুলাই কবিরা গুনাহ । আর কবিরা গুনাহ তাওবা ছাড়া কবুল হয় না । এইটা কি সঠিক?তাওবা করার সঠিক নিয়ম কি? ১৩ । তাখনুর নিচে প্যান্ট পড়া কি কবিরা গুনাহ? নাকি মাকরুহে তাহরিমি? ১৪। চুল কাঁটার কোন সুন্নতি পদ্ধতি আছে কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রথমে বলি ভাই, এক সাথে এত প্রশ্নের উত্তর দেয়া হয় না। আপনার প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিব। বাকীগুলো দুটি দুটি করে আবার করবেন। ১। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত তার যাবতীয় খরচের দায়ভার তার পিতার। এরপরে সন্তানের দেখাশোনা পিতার দায়িত্ব নয়, তবে অনেক সময় কর্তব্য হয়ে দাড়ায়। পিতা যদি তার দায়িত্বে- কর্তব্যে অবহেলা করে তাহলে এমন কিছু করলে আশা করা যায় সমস্যা হবে না। এছাড়া এমন করা ঠিক হবে না। তবে বাবা -মার পকেট থেকে টাকা নেয়া অন্যায় হলেও অন্যের পকেট থেকে নেয়ার মত অন্যায় নয়। ২। ইসলামী ব্যাংগুলোতে আপনি চাইলে সুদ মুক্ত লেনদেন করতে পারবেন। ৩। না. গোসল ফরজ অবস্থায় সালাতের ওয়াক্ত হয়ে গেলেও গোসল ছাড়া সালাত আদায় করা জায়েজ হবে না। ফরজ গোসল করতে যদি কেউ এমন দেরী করে যে, সালাতের ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে তার গুনাহ হবে। এ অবস্থায় মারা গেলে সে সালাত আদায় না করে মারা গেল এই । এর বাইরে আলাদা কোন গুনাহ হবে না। মনে রাখবেন গোসল ফরজ হলে গোসল করতে হয় সালাত বা্ এ জাতীয় ইবাদতের জন্য যেগুলো পবিত্রতা অর্জন ব্যতিত সহীহ হয় না। গোসল করা কোন ইবাদত নয়। গোসল না করা গুনাহ নয়। গুনহ হলো ইবাদত না করা। হস্তমৈথুন জায়েজ নেই, হারাম। তবে অনেক আলেম বলেছেন, ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে হস্তমৈথুন কম গুনাহ।অন্য প্রশ্নগুলো পূনরায় করুন অথাব ফোন করুন ০১৭৯২১০৮৭৬৮।