আসসালামু আলাইকুম
আমি বিশিষ্ট আলেম এর কাছ থেকে শুনেছি যে,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের সালাতে ১০ আয়াত কোরআন মাজিদ তেলাওয়াত করে সে অমনোযোগী দের তালিকা থেকে মুক্তি পাবে, ১০০ তেলাওয়াত করলে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে এবং ১০০০ আয়াত তেলাওয়াত করলে অফুরন্ত নিয়ামতের অধিকারী হবে।
মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ রাহে বেলায়েতের কুরআন তেলাওয়াতের ফজিলত সেকশনে লিখেছেন যে অন্তত দশটি আয়াত তেলাওয়াত করলে বা তাহাজ্জুদে পাঠ করলেও বান্দা অমনোযোগী হওয়ার অপরাধ থেকে মুক্তি পাবে।
আমার প্রশ্ন হচ্ছে প্রতিদিন রাতে ১০ আয়াত বা ১০০ আয়াত কোরআন মাজীদ খুলে তেলাওয়াত (সালাতে নয়) করলেও কি উপরের হাদিসে বর্ণিত ফজিলত অর্জন করা যাবে?
(আমার কনফিউশন হচ্ছে যেহেতু আল্লাহর রাসূল সালাতে তেলাওয়াতের কথা বলেছেন তো আমার এত আয়াত মুখস্ত নেই)
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, দেখে পড়লেও এই ফজিলত পাওয়া যাবে। সালাতে পড়লে আরো বেশী ভালো।
عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ قَرَأَ مِائَةَ آيَةٍ فِي لَيْلَةٍ كُتِبَ لَهُ قُنُوتُ لَيْلَةٍ
তামীম দারী (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক রাতে একশ’টি আয়াত পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় পুরো ঐ রাতের ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হবে। মুসনাদু আহমাদ, হাদীস নং ১৬৯৫৮। হাদীসটি হাসান।