QA As Sunnah Q&A

সালাতে কাতার সোজা করা বিষয়ে

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ইতিহাস • প্রশ্ন #৭৪৯২ • ভিউ: ৩৪ • ১১ এপ্রিল, ২০২৬

সালাতে কাতার সোজা করা বিষয়ে

প্রশ্নকারী: আশিক রাব্বানী
প্রশ্ন বিস্তারিত

যখন রাসূল(ছাঃ) জামানায় কাতারের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন রাসূল(ছাঃ) কাতার সোজা করার নির্দেশ দিয়ে একজনকে পেছনে পাঠাতেন দেখার জন্য যে কাতার ঠিক আছে কি না। তিনি সব কাতার ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে আবার সামনে ফিরে এসে যদি বলতেন সব কাতার ঠিক আছে তখন রাসূল(ছাঃ) সালাত শুরু করতেন-এই ঘটনাটা কি সঠিক? “কোনো ঐতিহাসিক গ্রন্থে থাকলে তার দলিল টা দিলে ভালো হতো"

উত্তর
Published

হযরত উমার রা. থেকে এমন ঘটনা বর্ণিত আছে। 

روي عن عمر: أنه كان يوكل رجالا بإقامة الصفوف، ولا يكبر حتى يخبر أن الصفوف قد استوت

হযরত উমর ফারুক রা. কয়েকজন ব্যক্তিকে কাতার সোজা করার জন্য নিযুক্ত করেছিলেন। আর কাতার সোজা না হওয়া পর্যন্ত তিনি তাকবীর বলতেন না। ( সুনানু তিরমিযী, হাদীস নং ২২৭-এর অধীনে)।