আসসালামু আলাইকুম। আমার ৩ বছর ধরে মাসিক অনিয়মিত। আগে ঠিক ছিল। গত অক্টোবর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত টানা ব্লিডিং হয় ফোটা ফোটা। এ অবস্থায় আমি ইস্তেহাযা বিবেচনা করে নামাজ রোজা চালিয়ে যাই। রোজার মাসে ৩০টা রোজা এবং পরে ৬ রোজা রাখি। কিন্তু পরে জানতে পারলাম এভাবে সব রোজা নাকি রাখা যাবে না। আগে যখন নিয়মিত ছিল তখন এর হিসেবে কিছু রোজা নাকি ভাংতে হয়। এখন আমি কি করব? এভাবে রোজা/ নামাজের দিন কিভাবে হিসাব করব? এ বিষয়ে বিস্তারিত বলবেন দয়া করে।
ওয়া আলাইকুমুস সালাম। যখন নিয়মিত মাসিক হতো তখনকার হিসেব করতে হবে। মনে করেন মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত সে সময় মাসিক হতো বাকী দিনগুলো আপনি পবিত্র থাকতেন, তাহলে এখন সে হিসেবে আপনি মাসের প্রথম ৫দিন মাসিক ধরে নামায রোজা থেকে বিরত থাকবেন। বাকী দিনগুলো পবিত্র ধরে নামায রোজা রাখবেন। রমজানের মাসের হিসাবও একই রকম। যে দিনগুলো মাসিক হিসেবে গণ্য হবে সেগুলোর রোজা পরে রাখতে হবে।