QA As Sunnah Q&A

সব বিষয়ে কি বাবা মায়ের সিদ্ধান্ত মানতে হবে,না মানলে গুনাহগার হতে হবে

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৭৪৯৫ • ভিউ: ২১ • ১৬ এপ্রিল, ২০২৬

সব বিষয়ে কি বাবা মায়ের সিদ্ধান্ত মানতে হবে,না মানলে গুনাহগার হতে হবে

প্রশ্নকারী: ফারজানা
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, আমার বাবা গ্রামে বসবাস করতে পছন্দ করে কিন্তু আমি গ্রামে যেতে চাই না তবু সে আমাকে গ্রামে নিয়ে যেতে চায় এমনকি প্রতিটা কাজ তার ইচ্ছামত আমার ওপর চাপে দিতে চায়, আমাদের গ্রামে হিন্দু সম্প্রদায় অনেক বেশি, মেলায় যাওয়া তাদের জন্য স্বাভাবিক বিষয়, আর ছোট থেকে বৃদ্ধ বণিতা সবাই গলি দিতে অভ্যস্ত, গালি ছাড়া তারা কথা বলে না, ফরজ পর্দা মানা খুবই কঠিন, কারণ আমাদের পুরো বংশে আমি ছাড়া একজন মেয়ে নেই যে মাহারাম নন মাহারাম মানে, এমন অবস্থা আমি কোনভাবেই যেতে ইচ্ছুক না, এর আগেও আমার বাবা আমাকে এক হিন্দু লোকের কাছে জিন যাদুর সমস্যার জন্য নিয়ে গেছে তারা আমাকে মূর্তির সামনে নিয়ে প্রসাদ খাওয়ানোসহ অনেক কষ্ট দিয়েছে আমি এতটা দুর্বল ছিলাম আমার না বলার শক্তিও ছিল না পরে এসে আমি ইসতেগফার করেছি এরপর আমার অসুস্থতা বাড়লে আমার বাবা আবার আমাকে নিতে চায় কথাও শুনায় কিন্তু আমি বলেছি আমি মরে গেলেও যাব না, তার সামনে যদি বলি আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ ভালো করে দিবে, তাহলেও বলে তোরে ভালো করে না কেন, আমাকে ফেলে রেখে চলে যাবে কি খাই পরে দেখবে, যদি বাবার কথা না শুনি, এখন আমি কি করব, বিয়ের ক্ষেত্রেও আমার ভালো মন্দ লাগার কোন দাম নেই, আবার এমন গ্রামে আমি যেতে চাই না।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। ধর্ম মানা সহজ এমন পরিবেশে বসবাস করা প্রয়োজন। যেখানে কেউ যথাযথভাবে ইসলাম মানে না সেখানে ধর্ম মানা কঠিন। বাবা-মা যদি গ্রামে থাকে তাহলে আপনার একাকী শহরে থাকবেন কীভাবে? আপনি তাদেরকে বুঝান, যদি তারপরও গ্রামে যেতে বলে তাহলে যাবেন, নিজেকে ইসলামের বিধানের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। শিরক জাতীয় কিছুতে বাধ্য করলে সেটা করা যাবে না, যেমনটি আপনি উল্লেখ করেছেন। বিবাহের ক্ষেত্রে পাত্রের ধর্ম অনুস্বরণকে প্রধান্য দিবেন। যদি পাত্র ধর্ম অনুযায়ী না চলে তাহলে আপনি কোন ক্রমেই বিয়েতে রাজি হবেন না, এ ক্ষেত্রে কোন ছাড় দিবেন না। অন্যান্য ক্ষেত্রে ছাড় দিবেন। শিরক বাদে অন্যান্য ক্ষেত্রে পিতা-মাতার আদেশে অনুযায়ী চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।