QA As Sunnah Q&A

আমার স্ত্রী কি এই অবস্থাতে চাকরী করতে পারবেন ?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৭৫০১ • ভিউ: ২৭ • ২১ এপ্রিল, ২০২৬

আমার স্ত্রী কি এই অবস্থাতে চাকরী করতে পারবেন ?

প্রশ্নকারী: Md Shayen Abid
প্রশ্ন বিস্তারিত

আমার স্ত্রী বিবাহের আগে থেকে চাকরী করতেন আর আমিও তাকে বলেছিলাম তিনি চাকরী করতে পারবেন এইটা আমাদের ভেতর এক প্রকার চুক্তির মতন হয়েছিল কিন্তু আমি তাকে বলেছিলাম সে চাকরী করবেন তাতে আমার কোন আপত্তি নাই তবে কোন পুরুষ সহকর্মীর সাথে আন্তরিক হয়ে সম্পর্ক রাখা যাবেনা, সহজ কথা বন্ধু সুলভ আচরণ করা যাবে না সে যেন রিজার্ভ থাকেন, অফিসের বাইরে সহকর্মীর সাথে খেতে যেতে পারবেন না যদি সাথে কোন পুরুষ সহকর্মী যান এবং অফিসের কাজ ব্যতীত কোন প্রকার কথা থেকে বিরত থাকবেন সে। কিন্তু বর্তমানে আমার কথার সম্পূর্ণ বিপরীতে আমার স্ত্রী কাজ করতেছেন উনি পুরুষ সহকর্মীদের সাথে বন্ধু সুলভ আচরণ করতেছেন সবাই বাইরে খেতে গেলে খেতে যাইতেছেন আর আমি প্রশ্ন করলে আমাকে বলতেছেন তার এইটা অফিসের জায়গা তার সবার সাথে সামঞ্জস্য করে চলতে হয় নাহলে অফিসে প্রবলেম হবে সে কি অসামাজিক নাকি। এমত অবস্থায় আমি এই ঘটনাগুলো মেনে নিতে পারছিনা। এগুলোর পর আমি যখন তাকে বারণ করি চাকরী করতে আমার স্ত্রী আমাকে বলে তার সাথে আমার চুক্তি হয়েছিল যে উনি চাকরী করবেন আমি কিছু বলতে পারবো না। অতএব আমার মূল প্রশ্ন হল উনি যেই আচরণ করতেছেন ইহা ইসলাম অনুযায়ী জায়েজ কি না যেহেতু উনি আমার সাথে করা কথার মূল্যায়ন করছেন না আর যেহেতু আমাদের চুক্তি হয়েছে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার অধিকার আছে কি না যে আমি আমার স্ত্রী কে চাকরী ছাড়ার কথা বলতে পারবো কি না ?
আর যদি কোনটাই না হয় তাহলে আমার করনীয় কি?

উত্তর
Published

পুরুষ সহকর্মীর সাথে চাকুরী করবে আর কথা বলবে না, বাইরে খেতে যাবে না, বর্তমানে  এটা সম্ভব নয়। আপনার ঐ শর্তগুলো ছিল বাস্তবতা বহির্ভূত। কোন নারীর জন্য পুরুষ সহকর্মীর সাথে কাজ করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। সুতরাং আপনার শর্ত করার দরকার ছিলে কোন পুরুষ সহকর্মীর সাথে চাকুরী করতে পারবে না। নারীর ভরন পোষনের দায়িত্ব পুরুষের। রাসূল সা. এবং পরবর্তী যুগের মুসলিম নারীরা এভাবে পুরুষদের সাথে মিলে মিশে উপার্জনমূলক কাজ করতেন না। পর্দা শুধু কাপড় দিয়ে হয় না, কাপড়ের পর্দর সাথে সাথে নারী -পুরুষের অবাধে মেলা মেশা মূলক সকল কাজ থেকে বিরত থাকতে হবে। 

আপনি চাকুরী ছাড়তে বললেওে সে ছাড়বে না, প্রয়োজনে আপনাকে ছাড়বে, কিন্তু চাকুরী ছাড়বে না। সুতরাং এ কথা বলে কোন লাভ হবে না। 

ভুল যেটা করেছেন, তার ফল ভোগ করতে হবে। কতো দিন করতে হবে আল্লাহ ভাল জানেন। দুআ করেন আর তাকে ইসলামের বিধি নিষেধগুলো বুঝাতে থাকেন। এছাড়া কোন পথ নেই।