Assalamualikum. Amr baba mara giyeche kichudin age. Amra chilam 3jon. Ekhon ma meye beche achi. Amr ammu jante chacchilo qurbani dewar niyom ta. Amder alhamdulilah taka ache kintu qurbani dite parbe emon bisashto kew nei. To amr ma ki amader 3jon (baba ma meye)er nam diye ekti chagol er taka kono madrasai diye dite parbe? Ami ebong amr ma mangsho o nite parbona. Ar jodi madrasai dewa jete pare shudu tk tahole ki jekono madrasai dewa jabe? Jazakallah khairan
ওয়া আলাইকুমুস সালাম। একজন একটি কুরবানী দিবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একজনের পক্ষ থেকে দেয়া যাবে। সুতরাং ১টি ছাগল দিলে আপনার মায়ের পক্ষ থেকে দিবেন। আপনার মরহুম বাবার পক্ষ থেকে দিতে চাইলে আলাদা একটা ছাগল দিবেন। যদি আপনার নিজের মালিকানায় পর্যাপ্ত সম্পদ থাকে তাহলে আপনিও আলাদা একটি ছাগল কুরবানী দিবেন। মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কুরবানীর দায়িত্ব নেয়, তারা যদি বিশ্বস্ত হয় তাহলে মাদ্রাসায় কুরবানীর পশু দিতে পারেন, সমস্যা নেই। বিশ্বস্ত আত্মীয়-স্বজনদের মাধ্যমেও দিতে পারেন।