QA As Sunnah Q&A

সম্পর্ক হালাল আছে কিনা জানতে চাই

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৫০৬ • ভিউ: ৮৫ • ১০ মে, ২০২৬

সম্পর্ক হালাল আছে কিনা জানতে চাই

প্রশ্নকারী: আক্তার
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম।

আমার হাজব্যান্ড একদিন কথায় কথায় বলে ফেলে পর্দার মধ্যে আমার নিকাবটা পছন্দ না। আমি অবাক হয়ে যাই তার কথায় এবং চুপ হয়ে যাই তখন আপাতত যাতে এর চেয়েও ভয়ংকর কোন কথা তার মুখ দিয়ে না বের হয়। প্রশ্ন হচ্ছে এই কথা বলার কারণে কি তার ঈমান চলে গেছে? আমাদের বৈবাহিক সম্পর্ক কি হালাল আছে? 

এটা ছাড়াও আরও অনেক সময় সে কোন বিধান নিয়ে বলে ফেললো এটা ভালো লাগেনা বা এ জাতীয় কোন কিছু। আমি সাথে সাথে তাকে আস্তাগফিরুল্লাহ বলতে বলি, বুঝায় বলি। সেও বলে। কিন্তু পর্দার কথাটার সময় আমি কিছুই বলিনি। দয়া করে প্রশ্নটির উত্তর দিবেন।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ের আগে একটু খোঁজখবর নিতে হয়, পাত্র ইসলাম অনুযায়ী চলে কিনা, ইসলামী বিধানের প্রতি শ্রদ্ধাশীল আছে কিনা। সে যা করছে সেটা ভালো মানুষের কাজ নয়। ইসলাম প্রাকটিস না করা এক বিষয় আর ইসলামী বিধানের প্রতি শ্রদ্ধাশীল না থাকা অন্য বিষয়। শ্রদ্ধাশীল না থাকার কোন পর্যায়ে সে মনের অজান্তে কাফেরও হয়ে যেতে পারে। ইসলামী ফরজ-ওয়াজিব কোন বিধান অস্বীকার করলে সে বেইমান-কাফের হয়ে যায়, অপছন্দ হলে সে ভালো মু’মিন নয়, ভালো মুসলিম নয়। সাবধান করে দিবেন সে যেন এই ধরণের কথা না বলে , এই ধরণের চিন্তা না করে। যদি কোন বিধানের যৌক্তিকতা তার বুঝে না আসে তখন সে মনে করবে আল্লাহ যেহেতু এই বিধান দিয়েছে এটা সঠিক, এখানে অন্য কোন চিন্তা করা নিস্প্রয়োজন। 

✅