QA As Sunnah Q&A

অমুসলিম দেশে বসবাস

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৭৫০৯ • ভিউ: ৫৩ • ১১ মে, ২০২৬

অমুসলিম দেশে বসবাস

প্রশ্নকারী: Jannatul Ferdous
প্রশ্ন বিস্তারিত

আসসালামুয়ালাইকুম।

অমুসলিম দেশে যদি দ্বীন পালন করা যায়, মুসলিম কমিউনিটির সাথে থাকলে ইসলাম পালন সহজ , এ ক্ষেত্রে থাকা জায়েজ জানি।

এখন আমি যদি এখানে থাকি এই কারণে যে, এখানে বিভিন্ন নিরাপত্তা ও চিকিৎসা সুবিধা ভালো দেশের থেকে, তাহলে কি তা সঠিক? আর যদি দেশে ফেরার সুযোগ আছে হয়ত ফিরলে আর্থিকভাবে একটু কষ্ট ও এইসব সুবিধা পাবনা। এই চিন্তা করে দেশে না ফিরলে কি গূনাহগাঢ় হবো? বা আল্লাহর সন্তুষ্টির কথা ভেবে কি দেশে ফিরে যাওয়া ভালো হবে?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। দুনিয়াবী সুযোগ-সুবিধার সাথে যদি দ্বীন পালনের যথেষ্ট ও পর্যাপ্ত সুযোগ থাকে তাহলে থাকা জায়েজ। তবে স্থায়ীভাবে কোন অমুসলিম দেশে থাকা উচিৎ নয়। যখন কাজ শেষ হয়ে যাবে তখন দেশে চলে আসতে হবে। 

আর যদি দ্বীন পালনের যথেষ্ট সুযোগ না থাকে তাহলে শুধু দুনিয়াবী সুযোগ-সুবিধার জন্য অমুসলিম দেশে থাকা বৈধ হবে না। সকল ফরজ-ওয়াজিব বিধান পালনের স্বাধীনতা , হালাল-হারাম মেনে চলার সুুযোগ থাকে এমন পরিবেশে থাকা আবশ্যক। নিজ ইচ্ছায় এমন সুযোগ বাদ দিয়ে শুধু দুনিয়ার সুযোগ গ্রহণের উদ্দেশ্যে অমুসিলম দেশে বা নন ইসলামিক পরিবেশে থাকা খুবই খারাপ ও দৃষ্টিকটু কাজ। এটা বাদ দেয়া একজন প্রকৃত মু’মিনের জন্য আবশ্যক। 

যেসব মুসলিমের জন্ম অমুসলিম দেশে এবং সে দেশ ত্যাগ করার সহজ কোন সুযোগ নেই তাদের কথা আলাদা। তারা সেখানে থেকেই সাধ্যমত দ্বীন পালন করার চেষ্টা করবেন।