QA As Sunnah Q&A

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সম্পত্তি বন্টন

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৭৫১৪ • ভিউ: ৭৮ • ১৭ মে, ২০২৬

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সম্পত্তি বন্টন

প্রশ্নকারী: Sayma Rahman
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, 

কোন বৃদ্ধ বাবা যদি প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শেষ বয়সে তার দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিবাহ করেন। এদিকে তার প্রথম স্ত্রী সংসারের সব গুছিয়ে সন্তানদের মানুষ করে সংসারের উন্নতি করে মারা গেছে, এক্ষেত্রে প্রথম স্ত্রীর সন্তানরা যদি তার মায়ের সাংসারিক অবদানের কথা বলে তার বাবাকে বলে যে আমার মায়ের অবদানের জন্য হলেও আমাদেরকে দয়া করে কিছু জমি লিখে দেন। বা ভালো জমি গুলো লিখে দেন। কারণ তারা চায়না তার বাবার সকল জমির উপর হক দার তার দ্বিতীয় মা হোক।কারণ দ্বিতীয় মায়ের আগের  ঘরের সংসারের সন্তানরা আছে তারা পরবর্তীতে এই সম্পদের মালিক হবে। দ্বিতীয় মায়ের এখনো কোনো সন্তান হয়নি ।  এভাবে কি জমি নেওয়া ঠিক হবে,?এটা কি লোভের পর্যায়ে পড়বে? দ্বিতীয় ঘরের যদি সন্তান হয় এই চিন্তা করে কিসম্পদ একান্নই রাখা উচিত এ ব্যাপারে ইসলাম কি বলে? 


দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন। 

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে জমি নেওয়া বা লিখে দেয়ার জন্য বলা বা চাপ দেয়া বৈধ হবে না। আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী পিতা মারা যাওয়ার পর সন্তানরা, তাদের দ্বিতীয় মা এবং অন্যান্য অংশীদারগণ যা পাওয়ার পাবেন। দ্বিতীয় মায়ের সন্তান হলে তারাও অন্য সন্তানদের মত সমান অংশীদরা হবে। সুতরাং মারা যাওয়ার আগে সম্পদ বন্টনের কোন সুযোগ নেই। 

✅