এভাবে বলার কারণে কি কিছু হবে
আসসালামু আলাইকুম। আমি আর আমার স্বামী বাসায় থাকি। কয়েকদিন আগে উনি বাড়িতে যায়। ২ দিন হয়ে যাওয়ার পরও উনি না আসলে আমি উনাকে চলে আসতে বলি। তখন উনি বলে যে আসতে কেন হচ্ছে আসলে তখন দেখবে। এটা আমার খারাপ লাগে তাই আমি উনাকে মেসেজ লিখি, আসিও না। আমি তোমাকে আর মেসেজ ও দিব না। তোমার ব্যাপার। আমি বেঁচে থাকি মরে যাই কোনো সমস্যা নেই। তখন উনি লিখে হুমম। তারপর আমি আবার লিখি তোমার শরীর খারাপ মানলাম কিন্তু বলছি কালকে চলে আসতে তবুও বলতেছ আসতে কেন হচ্ছে। তো এক কাজ করলে তো হয় একেবারে তুমি ওখানে থাকো আমি এখানে থাকি যেহেতু তুমি বলতেছ আসতে কেন হচ্ছে। তারপর উনি আবারও লিখে হুমম। এরপর আমি লিখি মেসেজ দিও না আমাকে আমি রিপ্লাই দিব না। তোমার আসতে হবেনা তুমি ওখানে থাকো। উনি লিখে হুমম। আমি আবার লিখি আমার খোঁজ খবর নেয়ারও দরকার নেই। উনি লিখে হুমম।
এই কথাগুলোর জন্য কি কিছু হবে? দয়া করে একটু দ্রুত উত্তর দেবেন।
ওয়া আলাইকুমুস সালাম। যদি সংসার করতে চান তাহলে এই ধরণের অতিরিক্ত কথা বলা আপনাকে বাদ দিতে হবে। যে কথা অনুযায়ী কাজ সম্ভব নয় সে কথা বলার প্রয়োজন নেই। স্বামী বাড়ি থাকলে আপনি শহরে বাসায় কীভাবে থাকবেন, দুই জন দুই জায়গায় থেকে গেলে সংসার কীভাবে থাকে? সুতরাং বেশী কথা বলবেন না, অতিরিক্ত কথা বলবেন না। এগুলোর জন্য তালাক হয় নি। তবে স্বামীর কথার ওপর কথা বলার অভ্যাস অবিলম্বে ছাড়তে হবে। সংসার করতে চাইলে ছাড় দিয়ে চলার অভ্যাস করুন।