QA As Sunnah Q&A

ব্যক্তিগত প্রশ্ন

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৭৫১৬ • ভিউ: ৭৫ • ১৭ মে, ২০২৬

ব্যক্তিগত প্রশ্ন

প্রশ্নকারী: মোহাম্মদ রাকিবুল ইসলাম
প্রশ্ন বিস্তারিত

আসসালামুয়ালাইকুম আমি গত শুক্রবার ১৫/৫/২০২৬ টংগী কলেজ গেট থেকে টংগী বাজার যাওয়ার উদ্দেশ্যে রিকশায় উঠি ভাড়া ঠিক হয় ২০ টাকা তখন আমার কাছে টাকা ছিল না আমি রিকশাচালকে বললাম যাবেন কোথায় টংগী বাজার নাকি টংগী স্টেশন রোড? রিকশাচালক বললেন আপনি যাবেন কোথায়? আমি বললাম টংগী বাজার রিকশাচালক বললেন যাব চলেন তখন আমার কাছে টাকা না থাকলেও আমার মাথায় ছিলো আমি রিকশাচালকে টংগী বাজার আমাদের দোকান আছে দোকানের সামনে যেয়ে উক্ত ভাড়া দিয়ে দিবো। কিন্তু রিকশাচালক বাজারের ভিতরে না যেয়ে টংগী বাজার মেইন রোডে আমাকে নামিয়ে দেয়। তখন আমি রিকশাচালকে বললাম ভাই আমার কাছে টাকা নাই আপনি একটু কষ্ট করে বাজারের ভিতরে চলেন আমাদের দোকান আছে দোকানের সামনে থেকে আমি আপনাকে ভাড়া দিয়ে দিবো ভাই আপনি ২০ টাকা না ৫০ টাকা নিয়েন। উনি বললেন ভাই আমি আগেই বুঝতে পারছি যে কোন সমস্যা আছে। আপনি আমাকে লাখ টাকা দিলেও আমি ভিতরে যাবো না কারণ আমার গাড়ি ভিতরে যায় না এই রোডের‍ই গাড়ি এটা আমি ভিতরে যাবো না আপনি গাড়ি থেকে নামেন আমি যাত্রী তুলি। আমি রিকশাচালকে রিকোয়েস্ট করলাম ভাই আমাকে একটু কষ্ট করে বাজারের ভিতরে নিয়ে চলেন আমি ভাড়া দিয়ে দিবো সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে বাজারের ভিতরে আমাদের দোকানের সামনে যেতে। উনি রাজি হননি তারপর আমি আমার কর্মচারী বন্ধুবান্ধবদের ফোন দেই দুর্ভাগ্যবশত কেউ ফোন রিসিভ করেনি বা করতে পারেনি এরপর আমি রিকশাচালকে বললাম ভাই আপনি তাহলে একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন আমি গিয়ে ভাড়া নিয়ে আসি ৫ - ১০ মিনিট উনি বললেন ভাই আপনি নামেন আমি যাত্রী তুলি আর যাত্রী তো বসে থাকবে না এতক্ষণ তারপর আমি অটোরিকশা থেকে নেমে রিকশাচালকে বললাম ভাই দাবি রেখে দিয়েন না। রিকশাচালক রাগান্বিত/বিরক্ত হয়ে আমাকে বললো "ভাই আপনি যান তো, এরপর রিকশা স্টার্ট দিয়ে আমাকে বললো ভাই আপনার দেয়ার নিয়ত থাকলে আপনি এতক্ষণে ভাড়া গিয়ে নিয়ে আসতেন।" এটা বলে উনি চলে গেলেন।


এখন আমি সেই রিকশাচালকে কিভাবে খুঁজে বের করবো আর টাকা/ভাড়া দিবো? কিছুই বুঝতেছি না আর এর জন্য আমার অন্তর ব্যাকুল হয়ে রয়েছে কারণ সেই রিকশাচালক পাওনাদার এবং ভাড়াটা সেই রিকশাচালকের হক।



উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেহেতু দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন সুতরাং আশা করি আপনার কোন গুনাহ হবে না। রিক্সা চালকও আপনার প্রতি দাবি রেখেছে বলে মনে হয় না, আপনি তার নামে ২০ টাকা সদকা করে দিবেন।