আমাদের উপর কুরবানী ওয়াজিব কি না
আসসালামু আলাইকুম,
আমার কাছে ১,১০,০০০+ টাকা আছে, যা ব্যবসার কাজে ব্যবহার করছি। আমার ঋণ আছে প্রায় ১,৩০,০০০+ টাকা। বাড়ি করার জন্য দুইটি জমি রাখা আছে, যার মূল্য প্রায় ৫০–৭০ লাখ টাকা; সেখানে অল্পসল্প চাষ হয় এবং ফসল আমরা নিজেরা খাই। জমি গুলো বিক্রির কোনো উদ্দেশ্যে কিনা হয় নাই এবং বর্তমান সিচুয়েশনে লাভের জিন্য বিক্রির কোনো ইচ্ছাও নেই, ভবিষ্যতে যে কোনো একটিতে বাড়ি করার জন্য রাখা।
আমার স্ত্রীর কাছে নিসাব পরিমাণ সোনা-রূপা আছে এবং সে জাকাতও দেয়, কিন্তু তার হাতে নগদ টাকা নেই।
হানাফি মাজহাব অনুযায়ী জানতে চাই:
আমার ওপর কুরবানী ওয়াজিব কি না?
এবং আমার স্ত্রীর ওপর শুধু সোনা-রূপা থাকার কারণে কুরবানী ওয়াজিব হবে কি না?
জাযাকুমুল্লাহু খাইরান।
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, হানাফী মাজহাব অনুসারে আপনাদের দুজনের উপরই কুরবানী ওয়াজিব। দুটো জমির একটি প্রয়োজনের অতিরিক্ত, তার কারণে আপনার উপর কুরবানী ওয়াজিব। আর যাকাত যার উপর ফরজ তার উপর কুরবানীও ওয়াজিব। সুতরাং সোনা-রোপা বিক্রি করে কুরবানী করতে হবে।