QA As Sunnah Q&A

ঈদের সালামী

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #৭৫৩৪ • ভিউ: ১২ • ০৬ জুলাই, ২০২৬

ঈদের সালামী

প্রশ্নকারী: Sumon
প্রশ্ন বিস্তারিত

আস সালামু আলায়কুম,

ঈদের দিনে বাচ্চাদের বা কাওকে টাকা দেওয়া এটা কি কোন ইসলামী নিয়ম বা সুন্নাত? এই ধরনের কাজ কি রসূল(স) করেছেন? 


নাকি এটা দেশের মাত্র জাতী হিসেবে করি আমরা? আমি জানতে চাচ্ছি এটা সুন্নাত কিনা নাকি শুধুওই জায়েজ? রাসূলের কোন নির্দেশনা আছে কিনা

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। না, এটাকে সরাসরি সুন্নাহ বলা যাবে না। ঈদকে কেন্দ্র করে এমন রাসূল সা. কাউকে এখনকার মত সালামী বা টাকা পয়সা দিয়েছেন এরম পাওয়া যায় না।  তবে ইসলামের দৃষ্টিতে এতে কোনও আপত্তি নেই। এটি একটি সুস্থ ও সুন্দর সামাজিক রীতি এবং চারিত্রিক সৌন্দর্য। ঈদ সেলামি পেলে ছোটরা আনন্দিত হয়। তাছাড়া ইসলামে উপহার লেনদেন করার প্রতি উৎসাহিত করা হয়েছে। সবাই একে অন্যকে উপহার দিবে, খাবার খাওয়াবে এটা ইসলাম নির্দেশিত আদব। বিশেষ করে ছোটরা বড়দের স্নেহ-মমতা ও ভালবাসা পাওয়ার বেশি হকদার।