QA As Sunnah Q&A

ভুল ধারনার উপর ভিত্তি করে স্বামী যদি ভাবে তালাক হয়েছে এতে কি তালাক হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৫৩৩ • ভিউ: ৬৬ • ০৫ জুলাই, ২০২৬

ভুল ধারনার উপর ভিত্তি করে স্বামী যদি ভাবে তালাক হয়েছে এতে কি তালাক হবে?

প্রশ্নকারী: Sadikinjaria
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার একটি তালাক-সংক্রান্ত বিষয়ে শরয়ী সমাধান জানতে চাই।

ঘটনাটি হলো, একদিন আমার স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তিনি আমাকে জিজ্ঞেস করেন, "তুমি কি আমার সাথে থাকতে চাও?" আমি উত্তরে বলি, "না, থাকতে চাই না।"

তখন তিনি বলেন, "আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, তুমি তালাক দাও।"

এরপর ঝগড়ার উত্তেজিত অবস্থায় আমি বলি, "আমি তোমাকে তালাক দিলাম।" তবে তখন আমার ধারণা ছিল যে, মেয়েরা এভাবে তালাক দিতে পারে না। আমি রাগের মাথায় কথাটি বলেছিলাম।

এরপর আমার স্বামী বলেন, "এটা বলে ফেলেছ! এভাবে তালাক হয় না। আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিয়েছি, গ্রহণের অধিকার দিইনি।"

পরে তিনি আরও বলেন, "আর যদি হয়ে থাকে, তাহলে এক তালাক হয়েছে।"

এরপর তিনি আমাকে জিজ্ঞেস করেন, "তুমি কি নিশ্চিত যে আমাদের তালাক হয়ে গেছে?" আমি উত্তরে বলি, "হ্যাঁ, হয়ে গেছে।" আমি মূলত তাকে কিছুটা টেনশনে ফেলার উদ্দেশ্যে এ কথা বলেছিলাম।

তখন তিনি বলেন, "এক তালাক হয়েছে, আরও দুই তালাক বাকি। আমরা একসাথেই থাকবো। আমি তোমাকে এটা বলেছি যাতে তুমি ভয় পেয়ে ভবিষ্যতে এমন কিছু না বলো।" (তিনি নিজে কোনো তালাক দেননি; তিনি তার নিজের ধারণা অনুযায়ী এ কথা বলেছিলেন।)

তার পরে তিনি মোবাইলে অনেক সার্চ দিয়ে বলেন দেখ আমাদের এভাবে তালাক হয় নি। 
এর এক-দুই দিন পর থেকে বিষয়টি নিয়ে আমি খুব অশান্তিতে ভুগতে থাকি এবং মনে সন্দেহ সৃষ্টি হয়।আমি ওনাকে বলেছিলাম যে" আমার কেমন সন্দেহ হইতেসে আমাদের তালাক হয়েছে কিনা " এর জবাবে তিনি বলেন

"দেখো, তুমি যদি আমার কথা বিশ্বাস করো তাহলে তালাক হয়নি। আর যদি বিশ্বাস না করো বা বিশ্বাস না হয়, তাহলে এক তালাক হয়েছে।"

আমি তখন বলি, "তুমি এটা কী বললে?" তিনি উত্তরে বলেন, "আমি বোঝাতে চেয়েছি যে তুমি মনকে এভাবে শান্তনা দিতে পারো যে এক তালাক হয়েছে, দুই তালাক এখনো বাকি। কিন্তু মূলত আমাদের তালাক হয়নি।উনি আরো বলেন এটা অনেকটা কথার কথা আমরা বলিনা যে ধর আমি তোমার কেও না এমন। 



আমার প্রশ্ন হলো:

১. আমার স্বামী পরবর্তীতে যে বলেছেন, "এক তালাক হয়েছে"— এই কথার দ্বারা কি শরয়ীভাবে সত্যিই এক তালাক সংঘটিত হয়েছে?

২. যেহেতু তিনি নিজে কোনো তালাক দেওয়ার নিয়তে এ কথা বলেননি, বরং একটি ধারণা বা অনুমানের ভিত্তিতে কথাগুলো বলেছেন, তাহলে কি তার এ বক্তব্যের কারণে কোনো তালাক কার্যকর হবে?

৩. উপরোক্ত ঘটনার বিস্তারিত বিবরণ অনুযায়ী বর্তমানে আমাদের বৈবাহিক সম্পর্কের শরয়ী হুকুম কী?

অনুগ্রহ করে কুরআন-সুন্নাহ ও ফিকহের আলোকে বিস্তারিত ফতোয়া প্রদান করলে উপকৃত হব।

জাযাকুমুল্লাহু খাইরান।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। আর কোন দিন এই শব্দ নিয়ে এই ধরণের তামাশা করবেন না। সংসারে সমস্যা হতে পারে, সমাধান হবে, সুতরাং এই ভুল করেও কোন দিন এই ধরণের শব্দ মুখে আনবেন না। তালাক পতিত হয় নি। টেনশনমুক্ত থাকুন, স্বাভাবিক সংসার করুন। 

✅