QA As Sunnah Q&A

আমি যে মাসে যাকাত দেওয়া শুরু করেছি সেই মাসে সোনার ভরি ছিল অত্যধিক বেশি, ২ লাখ ৭৪ হাজার, তখন আমি মাত্র ৩০০ টাকা দিতে পেরেছিলাম যাকাত এর...

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৭৫৩১ • ভিউ: ৪৬ • ০৫ জুলাই, ২০২৬

আমি যে মাসে যাকাত দেওয়া শুরু করেছি সেই মাসে সোনার ভরি ছিল অত্যধিক বেশি, ২ লাখ ৭৪ হাজার, তখন আমি মাত্র ৩০০ টাকা দিতে পেরেছিলাম যাকাত এর...

প্রশ্নকারী: Naznin
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, আমি যে মাসে যাকাত দেওয়া শুরু করেছি সেই মাসে সোনার ভরি ছিল অত্যধিক বেশি, ২ লাখ ৭৪ হাজার, তখন আমি মাত্র ৩০০ টাকা দিতে পেরেছিলাম যাকাত এর... কিন্তুু এখন সোনার বাজার মূল্য কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে কি আগের বাজার মূল্য ধরেই সারা বছর বাকি যাকাতের টাকা পরিশোধ করতে হবে নাকি বর্তমানে যেটা সোনার মূল্য চলছে সেটা ধরে আমি বাকি যাকাত দিতে পারবো?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন স্পষ্ট নয়। মাসআলা হলো যখন যাকাত দিবেন তখন স্বর্ন যে দামে বিক্রি করতে পারবেন সেই মূল্য ধরে যাকাতের টাকা দিতে হবে। মনে করুন মহররম মাসে আপনার যাকাতের নেসাব হয়েছে তাহলে পরের বছর থেকে প্রতি মহররমে যাকাত দিবেন। যাকাত দেয়ার সময় গচ্ছিত থাকা স্বর্নের বিক্রয় মূল্য হিসাব করে যাকাত দিবেন। 

✅