QA As Sunnah Q&A

কম্পিউটার দোকানে সুদি ব্যাংকের চাকুরির আবেদন ফরম পূরণের বিধান।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৭৫৩০ • ভিউ: ৪৬ • ০৫ জুলাই, ২০২৬

কম্পিউটার দোকানে সুদি ব্যাংকের চাকুরির আবেদন ফরম পূরণের বিধান।

প্রশ্নকারী: মাইনুল ইসলাম নাছিম
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, জনাব, আমার একটি কম্পিউটারের দোকান আছে, সেখানে আমি টাইপিং, ছবি থেকে ছবি, প্রিন্ট ও অনলাইনের বিভিন্ন চাকুরির আবেদন ফরম পূরণ করে উপার্জন করি । অনেক সময় আমার দোকানে অনেক কাস্টমার বিভিন্ন ব্যাংকের চাকুরির আবেদন করতে আসে। আমি তো জানি যে, ব্যাংক সুদের সাথে জড়িত। আর সুদ হারাম, সুদের ব্যাপারে সাহায্য করাও হারাম। তাই আমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। যদি সুদি ব্যাংকে চাকুরির আবেদন ফরম পূরণ করে দেওয়া হারাম হয় তবে আমি এই কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।


জানার বিষয় হলো—

১. সুদি ব্যাংকে চাকুরির আবেদন ফরম পূরণ করে দেওয়া কি গুনাহের কাজ হবে?

২. এই কাজ করে যে টাকা আমি মজুরি নিচ্ছি, তা আমার জন্য হালাল হবে কি না?





উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। অন্যায় কাজে সহযোগিতা হয়, এমন কাজ থেকে বিরত থাকা আবশ্যক। সুতরাং এই ধরণের সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে চাকুরীর আবেদন ফরম পূরণ থেকে আপনর বিরত থাকা উচিৎ। এটা সরাসরি হারাম না হলেও হারাম কাজে সহযোগিতা। একজন প্রকৃত মুসলিম কখনো হারাম কাজের সহযোগী হতে পারে না। 

✅