আসসালামু ওয়ালাইকুম।।
আমার শাশুড়ী সিঙ্গেল মাদার।ওনার বয়স ৪৫+। ওনার চার মেয়ে সবাই বিয়ে হয়ে গেছে। উনি বর্তমানে একা থাকে।।।উনার ব্যাংকে ৫ লাখ টাকা আছে।। উনি সেই টাকার সুদ দিয়ে জিবনযাপন করেন। যেহেতু উনার সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর হাসবেন্ড ও নেই, সেহেতু সে ওই সুদের উপর সম্পুর্ন নির্ভরশীল।।ওনার এর বাহিরে কোন আলাদা ইনকাম নেই।
এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু উনার ৫ লাখ টাকা আছে এবং উনি ওই টাকার উপর সুদ নিচ্ছেন, (১)তাই উনার কি এই ৫ লাখ টাকার উপর যাকাত দিতে হবে???
আর (২) উনি কি এই সুদ গ্রহন করতে পারবে??
ওয়া আলাইকুমুস সালাম। তিনি সুদ গ্রহণ করতে পারবেন না, সুদের টাকা দিয়ে জীবন জাপন করবেন না। চার মেয়ের চারজন জামাই মিলে একজন শ্বাশুড়িকে খুব ভাল ভাবেই দেখাশোনা করতে পারে। সুতরাং তাকে সুদ থেকে উদ্ধার করুন। নগদ টাকা থাকার কারণে তাকে যাকাত দিতে হবে। সুদ ভয়াবহ হারাম, গুনাহ। অন্যান্য পাপ থেকে এই পাপ হাজার গুণ বেশী অপরাধ।