টাকা থাকা সত্ত্বেও যে অন্যের কাছ থেকে টাকা এনে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালায় তাকে কি সওয়াবের উদ্দেশ্য সাহায্য করা উচিত?
আসসালামু আলাইকুম, কোনো ব্যক্তির যদি ১২লক্ষ টাকা থাকে (সারা জীবনের সঞ্চয়)। সেই টাকা দিয়ে সে জমি অথবা বাড়ি করবে।সে মাসে ২২০০০ টাকা বেতন পায় এবং তারা ৫ সদস্য। ৩ ছেলেমেয়ে পড়াশুলা করছে। কিন্তু সে ২০০০০ টাকা ঋণ পরিশোধ করছেনা। সে তার ছেলের পড়াশোনার খরচ অন্য জন থেকে আনছে সেই টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও। সে কোনো বিপদে পড়লে অন্যের থেকে সাহায্য আনে কিন্তু সে টাকা খরচ করেনা। এখন তাকে অর্থ সহযোগীতা করা কতটা যৌক্তিক? সে কি অভাবীদের কাতারে পড়ে? তাকে সংসারে টাকা দিয়ে হেল্প করা কি সওয়াবের কাজ হবে? এইটাকে কি আত্মীয়র সম্পর্ক রক্ষা করা বলে?
ওয়া আলাইকুমুস সালাম। যদি আপনার পক্ষে সম্ভব হয় সহযোগিতা করা, তাহলে করতে সমস্যা নেই। শুধু ১২ লাখ টাকা থাকলেই সে বড় ধনী হয়ে যায় না, এই টাকা দিয়ে বর্তমানে জমি বা বাড়ি কোনটাই ঠিকমত হবে না। ৫ জনের সংসার ভালোই খরচ হয়। সুতরাং তিনি যদি সহযোগিতা চান, তাহলে সহযোগিতা করলে সওয়াব হবে ইনশাআল্লাহ। তার উচিৎ দ্রুত ঋন পরিশোধ করা।