আসসালামু আলাইকুম। আমি আজ ৩ প্রশ্ন করছি।
১। আমার ছোট একটা বাচ্চা আছে। তাকে ঘুম পাড়ানোর জন্য সুবাহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করি। এতে আমি সওয়াবের আশা করতে পারি কি? যেহেতু বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্যই জিকিরগুলো করি।
২। যৌথ পরিবারে বসবাস করি। মা-ভাই-বোন স্ত্রী সন্তান নিয়ে। ঈদ আসলে সবার ফিতরা আমি আদায় করি। আমার ভাইও চাকুরী করে। তার ফিতরা কি আমিই আদায় করবো নাকি সে আদায় করবে।
৩। এক আহলে হাদিস আলেমের লেকচারে শুনেছি। বিতর নামায আদায়ের একটা পদ্ধতি হচ্ছে দ্বিতীয় রাকাআতে বৈঠক না করে দাঁড়িয়ে তৃতীয় রাকাআতে ফাতিহা ও একটা সূরা পড়ে বিসমিল্লাহ বলে কুনুত পড়া। সুন্নাহের আলোকে এভাবে বিতর নামায আদায় হবে কি-না?
জাজাকাল্লাহ খাইরান।
ওয়া আলাইকুমুস সালাম। ১। জ্বী, জিকিরের সওয়াব পাবেন। এটা ভাল অভ্যাস।
২। জ্বী, যার ওপর ফিতরা ওয়াজিব আদায় করা তার ওপর ওয়াজিব। যদি তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দেয়অ তাহলে আদায় হয়ে যাবে। আপনার ভাইয়ের ফিতরা যদি আপনি আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে। তবে আপনার ওপর শুধু আপনার এবং আপনার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ফিতরা আদায় করা ওয়াজিব। অন্য কারো ফিতরা আদায় করা আপনার ওপর ওয়াজিব নয়।
৩। জ্বী, এভাবে বিতর আদায় করা যায়। এটাও একটি সুন্নাহসম্মত পদ্ধতি।