QA As Sunnah Q&A

বিয়ের আগে অতীতের সম্পর্ক জানার পর কী করা উচিত?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৫৪৫ • ভিউ: ৬৮ • ১২ জুলাই, ২০২৬

বিয়ের আগে অতীতের সম্পর্ক জানার পর কী করা উচিত?

প্রশ্নকারী: Farhan Shahriar Fahim
প্রশ্ন বিস্তারিত

আসসালামুয়ালাইকুম, 

আমি একজন ছেলে। বয়স ২৬ বছর। বর্তমানে MBA করছি। পরিবারের একমাত্র সন্তান। বাবা মা এর সাথেই থাকি। চেষ্টা করি ৫ ওয়াক্ত সালাত সময় মত আদায় করার এবং প্রতিদিন একটু করে কুরআন শরীফ পড়ার। এছাড়াও প্রতিদিন ইসলামিক বই পড়ে থাকি ১০/১৫ পেজ করে। এর পাশাপাশি টুকটাক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকার কারনে সেটা দিয়ে আমার নিজের খরচ চলে যায়। 


সম্প্রতি পরিবার থেকে আমার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে আমার চাচাতো বোনের সঙ্গে। তার বয়স ২০ এবং একটা পাবলিক ভার্সিটিতে ১ম বর্ষে পড়াশুনা করে। 


যদি বিয়ে হয় তাহলে সে ভার্সিটি ছেড়ে দিবে কারন আমি বা আমার ফ্যামিলি ভার্সিটিতে মেয়েদের পড়াশোনা (সেকুলার সিস্টেম) টা ভালো চোখে দেখে না। এছাড়াও তার বাইরে চাকরি করার কোন ইচ্ছা নেই। 


বিয়ের সুবাদে তার সাথে কথার মাধ্যমে জানতে পারি পূর্বে ভার্সিটিতে ওঠার আগে ইন্টার এ পড়ার সময় তার এক ছেলের সাথে ৬ মাসের সম্পর্ক ছিল। সেই সময় তার সাথে দেখা সাক্ষাতও করতো, কিন্তু শারিরিক কোন সম্পর্ক হয় নি। কিন্তু পরবর্তীতে এটা থেকে সে বের হয়ে আসে। এই ঘটনা তার পরিবারের কেউ জানে না।  


বিয়ের সুবাদে তার সাথে কথার বলার মাধ্যমে সে নিজে থেকেই আমাকে এসব বলেছে। কারন তার ভাষ্যমতে, তার মনে হয়েছে যে, সে যদি আমাকে আগে থেকেই সব কিছু না তাহলে এটা ধোকা দেয়া হবে। আর সে জন্যই সে সব কিছু নিজে থেকেই স্বীকার করে আমার উপর ছেড়ে দিয়েছে। 


এখন এই ক্ষেত্রে আমার কি করনীয়? আমার কি বিয়ে টা তে আগানো উচিত? যদি আগাই তাহলে কি কি বিষয় মাথায় রাখা উচিত বা নিজেকে কিভাবে বুঝানো উচিত? 

নাকি এটা বাদ দেয়া উচিত?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের পরামর্শ হলো এখানে বিবাহ না করা। কারণ সংসারে এই বিষয়টি ঝামেলা সৃষ্টি করতে পারে। যদি আপনাকে সে না জানাত তাহলে সমস্যা হতো না। না জানানোই উচিৎ ছিল। পাপের কথা হাদীসে গোপন রাখতে বলা হয়েছে। যেহেতু সে প্রকাশ করেছে তাই ভবিষ্যৎ ঝামেলা থেকে বাঁচার জন্য এই বিবাহ থেকে সরে আসা উচিৎ। 

✅