QA As Sunnah Q&A

স্বামী কর্তৃক তালাক এর অধিকার প্রত্যাহার।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৫৫৩ • ভিউ: ১০৪ • ১৬ জুলাই, ২০২৬

স্বামী কর্তৃক তালাক এর অধিকার প্রত্যাহার।

প্রশ্নকারী: Sadikinjaria
প্রশ্ন বিস্তারিত

বিয়েতে কাবিনের ১৮ নং এ শর্ত যুক্ত তালাকের অধিকার দেওয়া আছে।

শর্তগুলো হলো:

-নিয়মিত ভরনপোষণ না দিলে বা দাম্পত্য জীবনে সুখি না হলে স্ত্রী যখন ইচ্ছা করিবে।

এছাড়াও একবার স্বামী, স্ত্রীকে বলেছে তুমি চাইলে আমাকে তালাক দিতে পারবা। 

এসব ব্যাপারে জানার পর থেকে আমার মধ্যে তালাকের অনেক বেশি ওয়াসওসার সমস্যা হচ্ছে।আমি স্বাভাবিক কথা বার্তা বলতে পারছিনা।যেমন, গেলাম,যাই,যাও এসব বলার সময় এমন কি আগে পরেও কেবন তালাকের চিন্তা আসে।আমি চাই আমার স্বামী এসব অধিকার ফেরত নিয়েযাক। 

কিন্তু সমস্যা হলো, ইউটিউবে বা ব্যক্তিগত ভাবে প্রশ্ন করলে বাংলাদেশের বেশ পরিচিত
আলেমগন যেমন: আহমদুল্লাহ হুজুর, আবু বাক্কার জাকারিয়া হুজুর,ড. মোহাম্মদ মানজুরে ইলাহী,মোখতার আহমেদ ইত্যাদি ওনারা বলেন যে স্বামী কর্তৃক স্ত্রী কে তালাকের অধিকার দিলে,স্ত্রী সেই অধিকার নিজের উপর প্রয়োগ বা তালাক গ্রহনের আগেই স্বামী চাইলে স্ত্রীকে দেওয়া তালাকের অধিকার ফেরত নিতে পারবেন বা বাতিল করতে পারবেন। কিন্তু ফেইসবুকে বিভিন্ন গ্রুপের হুজুর রা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। ওনারা বলেন এটা কোরআন ও হাদিসে কোন দলিল নাই। আমাকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী বলেদিন এভাবে কি তালাক এর অধিকার প্রত্যাহার করা যায় কিনা।আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারছি না।


উত্তর
Published

আপনার অনুসন্ধানের মতই বিষয়টি। তালাকের অধিকার দেয়ার পর তা ফিরিয়ে নেয়া যাবে কিনা তা নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। অধিকাংশ  ফকীহ ও আলেমের মতে স্ত্রী যদি এই অধিকার প্রত্যাখ্যান করে বা গ্রহন না করে তাহলে স্ত্রী তালাকের গ্রহণের অধিকার পাবে না এবং স্বামী যদি অধিকার দেয়ার পর ফিরিয়ে নেয় তবুও স্ত্রী তালাক গ্রহনের অধিকার পাবে না। সুতরাং আপনি এই অধিকার ফিরিয়ে দিন এবং স্বাভাবিক টেনশনমুক্ত জীবনযাপন করুন।  https://islamqa.info/ar/answers/256517/%D8%A7%D8%B0%D8%A7-%D9%81%D9%88%D8%B6%D9%87%D8%A7-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%B7%D9%84%D8%A7%D9%82-%D9%81%D9%87%D9%84-%D9%84%D9%87%D8%A7-%D8%AA%D8%B9%D9%84%D9%8A%D9%82%D9%87-%D8%B9%D9%84%D9%89-%D8%B4%D8%B1%D8%B7-%D9%88%D9%87%D9%84-%D9%8A%D8%A8%D8%B7%D9%84-%D8%A8%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%A7%D8%B9

✅