QA As Sunnah Q&A

বিয়ে শুদ্ধ হয়েছে কিনা

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৭৫৫৫ • ভিউ: ৮০ • ১৮ জুলাই, ২০২৬

বিয়ে শুদ্ধ হয়েছে কিনা

প্রশ্নকারী: Sadikinjaria
প্রশ্ন বিস্তারিত

আমি বিয়ে করি আমার নিজের পছন্দের ছেলেকে। বলতে গেলে আমি নিজেই আমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব আনি।এমনকি বিয়ের তারিখ আমি নিজেই ঠিক করি। পরিবারের সকলে এই বিয়েতে খুশি ছিল।বিয়ের সকল আয়োজন আমার ইচ্ছা মতো হয়। সমস্যা হলো বিয়ের দিন বিয়ের মজলিসে যখন কাজী আমাকে জিজ্ঞেস করেন আপনি এই বিয়েতে রাজি? তখন আমি মনে মনে "না " রাজি না বলি। মুখে কিছুই উচ্চারণ করি নি শুধু চুপ করে বসে ছিলাম।তখন আমার আব্বু বলেন হুম আমার মেয়ে রাজি।আমি আসলে কেন তখন না বলেছি আমি যানি না। আমি এই বিয়েতে খুশি ছিলাম। কিন্তু তখন কেন না আসতেছিল আমি বুঝি না। আমার স্বামী স্বাভাবিক ভাবেই ইজাব কবুল করেন সকলের সামনে। তার পর আমি কাবিনে স্বাক্ষর করি। এতে কি বিয়ে শুদ্ধ হয়েছে?

উত্তর
Published

জ্বী, বিয়ে শুদ্ধ হযেছে। তবে প্রক্রিয়া ঠিক হয় নি। ছেলে খোঁজা, বিয়ের আয়োজন করা এগুলো আপনার কাজ নয়। এগুলো পুরুষ মানুষের কাজ। ভবিষ্যতে কোন বিয়েতে এসব দায়িত্ব নিতে যাবেন না।  মনে মনে বলার কোন কার্যকারিতা নেই। আপনি চুপ ছিলেন, এটাই রাজি হিসেবে গণ্য হবে। 

✅