QA As Sunnah Q&A

আমি আকাঙ্ক্ষা বসত এবং উত্তেজনা বসত আমার ফোনে অশ্লীল ভিডিও দেখে ফেলেছি আবার একই সাথে আমি মাঝেমধ্যে এখানে সুরাসহ বিভিন্ন সূরা পড়ে থাকি আরবি অক্ষর গুলো সামনে আসে আমি এগুলো পড়ি এতে কি আমার গুনাহ হচ্ছে?? এর থেকে বাঁচার উপায় কি???

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
গুনাহ • প্রশ্ন #৭৫৫৬ • ভিউ: ৯৫ • ১৯ জুলাই, ২০২৬

আমি আকাঙ্ক্ষা বসত এবং উত্তেজনা বসত আমার ফোনে অশ্লীল ভিডিও দেখে ফেলেছি আবার একই সাথে আমি মাঝেমধ্যে এখানে সুরাসহ বিভিন্ন সূরা পড়ে থাকি আরবি অক্ষর গুলো সামনে আসে আমি এগুলো পড়ি এতে কি আমার গুনাহ হচ্ছে?? এর থেকে বাঁচার উপায় কি???

প্রশ্নকারী: Saif
প্রশ্ন বিস্তারিত

আমি ভুল করে আমার ফোনে অশ্লীল ভিডিও দেখে ফেলেছি, আবার একই সাথে আমি মাঝে মধ্যে এখানে সুরাসহ বিভিন্ন সূরা পড়ে থাকি, আরবি অক্ষর গুলো সামনে আসে আমি এগুলো পড়ি এতে কি আমার গুনাহ হচ্ছে?? এর থেকে বাঁচার উপায় কি???

উত্তর
Published

গুনাহ ত্যাগের প্রথম উপায় হলো দৃঢ় ইচ্ছা। গুনাহ ত্যাগের দৃঢ় ইচ্ছা করুন, সাথে সাথে গুনাহের দিকে ধাবিত করে এমন উপাদানগুলো ত্যাগ করুন। যেমন, এ্যান্ড্রুয়েড মোবাইল, মেয়েদের সাথে মেলা মেশা, বন্ধুদের সাথে অশ্লীল গল্প ইত্যাদি। এ্যান্ড্রুয়েড মোবাইল এখনই ত্যাগ করুন, কথা বলার জন্য বাটন ফোন ব্যবহার করবেন। 

পাঁচ ওয়াক্ত নামায যথা সময়ে মসজিদে আদায় করবেন। নামাযের পরের মাসনূন দুআগুলো নিয়মিত আদায় করবেন। সমাজে ভাল মানুষ হিসেবে পরিচিতদের সাথে চলা ফেরা ওঠা-বসা করবেন। মসজিদের  ইমাম সাহেবের সাথে ভাল সম্পর্ক রাখবেন, তার কাছে নিজের সমস্যার কথাগুলো বলবেন। 

কুরআন পড়তে জানলে কুরআন মাজিদ দেখে পাঠ করবেন। না জানলে আজই শেখা শুরু করুন। 

 আর অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিবেন। আল্লাহ তায়ালা আপনার সকল সমস্যা দূর করে সঠিক পথে চলার তাওফিক দান করুন। 

✅