আল্লাহর নাম ওহহাব এর আমল সম্পর্কে জানতে চাচ্ছি।
আসসালামুআলাইকুম সম্মানিত শায়েখ ,আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন,আমার প্রশ্ন হলো আমি আল্লাহর নাম ওহহাব কিভাবে উচ্চারণ করে আমল করব।অর্থাৎ আমি কি ইয়া ওহহাবু বলে যিকির করতে পারবো।জানালে উপকৃত হবো।আমি আর্থিক রিজিকের সংকীর্ণতায় ভোগতেছি এবং ঋণ গ্রস্ত।তাই আল্লাহর এই নামটি আমল করতে চাচ্ছি ।তাছাড়া সালতের ভিতরে ও বাহিরে আল্লহর রাসূল স এর শিখানো দোয়া গুলো নিয়মিত আমল করি।
আল্লাহ বলেছেন ধৈর্য ও সালাতের মাধ্যমে চাইতে আর আল্লাহর রাসূল (স) বলেছেন দোয়া কবুলে তারাহুরা না করতে।আমি অপেক্ষায় আছি তবে আমাকে দুশ্চিন্তায় তারা করে বেড়ায়। আর কি আমল করা যায় দয়াকরে জানালে উপকৃত হব।
যেমন ঃ আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা অআগনীনী আম্মান চিওকা।
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মী ওয়াল হাযানী ইত্যাদি।
আপনি এই দুআগুলোসহ অন্যান্য মাসনুন দুআ পড়বেন। আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা ......., আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মী ওয়াল হাযানী.....। ওহহাব নাম উচ্চারণ করে যিকির করার বিষয়টি সুন্নাহসম্মত নয়। এটা করবেন না।