QA As Sunnah Q&A

কখন সালাত কসর করতে হয়?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
মুসাফির • প্রশ্ন #৭৫৬০ • ভিউ: ১২ • ১৮ আগস্ট, ২০২৬

কখন সালাত কসর করতে হয়?

প্রশ্নকারী: Sabbir Ahmed
প্রশ্ন বিস্তারিত

আমার বাসা মেহেরপুর,কুষ্টিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে অবস্থান করছি মেহেরপুর থেকে কুষ্টিয়ার দূরত্ব প্রায় ৬০ কি.মি. প্রায় ১৫ দিন পর পর বাসায় যায় তাহলে কি কসর সালাত পড়তে হবে? এবং অন্যান্য ক্ষেত্রে কখন কসর করতে হয় ? যদি ৪ রাকাত বিশিষ্ট সালাতের জামায়াত চলে তাহলে কি জামাতে পড়তে হবে না আলাদা হবে?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। না, কুষ্টিয়া মেহেরপুরের মধ্যে যাতায়াত হলে কসর করা যাবে না, কসর করতে হবে না। কুষ্টিয়া ও মেহেরপুর উভয় জায়গাতেই আপনি পুরো নামায আদায় করবেন। ৭৮ কিলোমিটার দূরত্বে কোথাও সফরে গেলে একাকী নামায আদায় করলে কসর করবেন, স্থানীয় ইমামের পিছনে জামাতে সালাত আদায় করলে কসর করা যাবে না। সফরে জামায়াতে সালাত আদাযের সুযোগ থাকলে অবশ্যই জামায়াতে সালাত আদায় করবেন। ৫ ওয়াক্ত সালাতই সকল সময়ে জামায়াতে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবেন।